সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শহীদ শেখ আবু নাসের হাসপাতালের পরিচালক বদলী | চ্যানেল খুলনা

শহীদ শেখ আবু নাসের হাসপাতালের পরিচালক বদলী

খুলনা শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডা: মুন্সী মো: রেজা সেকেন্দারকে ওএসডি করে (অতিরিক্ত) মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে বদলী করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের স্মারক নং ৪৫.১৪৩.০১৯.০২.০০.০০১.২০২০-৪২১ তাং ৩০-০৬-২১ অনুসরারে তাকে এই বদলীর আদেশ দেয়া হয়। উপসচিব- জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক আদেশে তাকে ৫ কর্মদিবসের মধ্যে উক্ত কর্মস্থলে যোগদানের আদেশ দেয়া হয়েছে। অন্যথায় ৬ষ্ঠ কর্মদিবসে বর্তমান কর্মস্থল থেকে তাকে স্ট্যান্ডরিলিজ করা হবে মর্মে আদেশে উল্লেখ করা হয়। তার স্থলে নড়াইল জেলা হাসপাতালের সুপারেনটেন্ডেন্ট ডা: মো: আব্দুস শাকুরকে পরিচালক হিসেবে স্থলাভিষিক্ত করা হয়েছে।
তার বদলীর কারন তাৎক্ষণিকভাবে জানা না গেলেও শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের একটি সূত্র জানায়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও আবু নাসের হাসপাতালে ডা: মুন্সী মো: রেজা সেকেন্দার পরিচালক থাকা অবস্থায় চিকিৎসক, নার্স, ও স্টাফ ও কর্মচারিদের সাথে অসৌজন্যমুলক আচরন করতেন। যার ফলে তাকে বদলী করা হয়ে থাকতে পারে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসি’র ৬০১ কোটি ৭৯ লাখ ৭ হাজার টাকার বাজেট ঘোষণা

খুলনায় মাইকে ঘোষণা দিয়ে ২ মাদক কারবারির বাড়িতে হামলা-ভাঙচুর

খুলনায় ‘বি কোম্পানি’র নামে চাঁদাবাজি, চট্টগ্রাম থেকে যুবক গ্রেপ্তার

দৌলতপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

কেডিএ’র উদ্যোগে খুলনায় ডেঙ্গু প্রতিরোধ ও মশকনিধন কার্যক্রম উদ্বোধন

খুলনার ৩১ ওয়ার্ডেই মাদক, চিহ্নিত ২৭২ কারবারি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।