সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শহীদ এ্যাড মঞ্জুরুল ইমামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচী পালিত | চ্যানেল খুলনা

শহীদ এ্যাড মঞ্জুরুল ইমামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচী পালিত

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য, খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, সততার প্রতীক এ্যাড. মঞ্জুরুল ইমামের ১৯ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তার বিভিন্ন কর্মসূচী পালন করেছে খুলনা মহানগর ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকায় দলীয় কার্যালয় থেকে শোকর‌্যালী শুরু হয়ে ২৩ নং ওয়ার্ডের মির্জাপুরে তার বোমা হামলার স্থলে গিয়ে শোক র‌্যালি শেষে তার অস্থায়ী বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন খুলনা মহানগর ছাত্রলীগ নেতৃবৃন্দ। এর পরে সকাল ১০ ঘটিকায় নগরীর বয়রায় শহীদ মঞ্জুরুল ইমামের কবর জিয়ারত করা হয় ও শ্রদ্ধা নিবেদন শেষে কবর সংলগ্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দুপুরে বিএল কলেজ ছাত্রলীগের উদ্যোগে কোরআন খতম, দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের স্মরণ সভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল। এছাড়ও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগ নেতা তাজমুল হক তাজু, আসাদুজ্জামান বাবু, মাসুদ হোসেন সোহান, রণবীর বাড়ই সজল, মাহামুদুল হাসান শাওন, জব্বার আলী হীরা, জহির আব্বাস, পাপ্পু সরকার, ইয়াসিন আলী, মেহেদী হাসান মান্না, মাহামুদুল হাসান সুজন, কামরুজ্জামান ইমরান, সোহান হোসেন শাওন, তায়েজুল ইসলাম তাজ, মাহামুদুর রহমান রাজেস, আব্দুল কাদির সৈকত, হিরণ হাওলাদার, এম.এ হোসেন সবুজ, বায়েজিদ সিনা, আহানাফ অর্পন, বাতেন শিকদার, মশিউর রহমান বাদশা, শংকর কুন্ডু, হাফিজুর রহমান, রবিউল ইসলাম প্রিন্স, সৈকত দাশ, প্রিতম সাহা, অভিজিৎ সরকার রাহুল, ওমর কামাল, রাকিব মোড়ল, নিশাত ফেরদৌস অনি, রুমান আহমেদ,আতিকুর রহমান সোহাগ, চয়ন চৌধুরি, মুরাদ হাওলাদার, ওপল, সাইফুল ইসলাম মিরাজ, রাহুল শাহারিয়ার, প্রমুখ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।