সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শনিবার সারা দেশব্যাপী জাতীয় মানবাধিকার সমিতির বৃক্ষরোপন কর্মসুচী | চ্যানেল খুলনা

শনিবার সারা দেশব্যাপী জাতীয় মানবাধিকার সমিতির বৃক্ষরোপন কর্মসুচী

আগামী ১৯ জুন সারা দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি।

বুধবার (১৬ জুন) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সংগঠনের চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল ও সাংগঠনিক সম্পাদক লায়ন আল-আমিন এ কর্মসূচী ঘোষনা করেন।

কেন্দ্রীয় কর্মসূচী শনিবার সকাল ১১ টায় সোহরাওয়ার্দী উদ্যানে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্ভোধন করবেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি-বিএলডিপি চেয়ারম্যান, সাবেক মন্ত্রী এম. নাজিমউদ্দিন আল আজাদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

বিবৃতিতে নেতৃবৃন্দ সংগঠনের সকল শাখাকে বৃক্ষরোপন কর্মসূচী সফল করার আহ্বান জানিয়ে বলেন, জলবায়ু ও মাটির গুনে প্রাচীন কাল থেকেই বাংলাদেশ সবুজের সমারোহের জন্য সুপ্রসিদ্ধ। আর এ সমারোহ শুধুমাত্র গাছের সংখ্যাধিক্য সীমাবদ্ধ ছিল না। প্রজাতির বৈচিত্র্যও ছিল। পরিবেশগত ভারসাম্য রক্ষার্থে একটি দেশের আয়তনের শতকরা ২৫ ভাগ এলাকায় বন ভুমি থাকা একান্ত প্রয়োজন রয়েছে। তাই সকলকে বৃক্ষরোপন করা উচিত।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।