সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
লকডাউ‌নে খুলনায় ক‌ঠোর অবস্থা‌নে প্রশাসন | চ্যানেল খুলনা

লকডাউ‌নে খুলনায় ক‌ঠোর অবস্থা‌নে প্রশাসন

ক‌রোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ক‌ঠোর লকডাউ‌নের প্রথম দিন আজ বৃহস্প‌তিবার। সকাল থে‌কে দা‌য়িত্ব পাল‌নে ব‌্যস্ত থাক‌তে দেখা গে‌ছে প্রশাস‌নের সদস‌্যদের। মো‌ড়ে মো‌ড়ে বসা‌নো হ‌য়ে‌ছে পু‌লিশি চেক‌পোষ্ট। প্রয়োজন ছাড়া ঘর থে‌কে বের হ‌লেই তা‌দের ফি‌রি‌য়ে দেয়া হ‌চ্ছে। নগরীর সকল দোকানপাট বন্ধ র‌য়ে‌ছে।

সকাল থে‌কে নগরীর প্রাণ‌কেন্দ্র ডাকবাংলা মো‌ড়ে ক‌য়েক‌টি ফ‌লের দোকান ছাড়া বাকি সব বন্ধ ছিল। রোগী ও বয়স্ক মানুষ ছাড়া কাউ‌কে বের হ‌তে দি‌চ্ছে না প্রশাস‌নের সদস‌্যরা।
নগরীর শিববা‌ড়ি মো‌ড়েও একই অবস্থা। অপ্রয়োজ‌নে রাস্তায় মোটর সাই‌কেল বের করার অপরা‌ধে ক‌য়েক‌টি যানবাহনের বিরু‌দ্ধে মামলা ও থানায় পা‌ঠি‌য়ে দেওয়া হ‌য়ে‌ছে। ত‌বে বিগত লকডাউ‌নের সময় রাস্তায় গণপ‌রিবহন দেখা গে‌লেও আজ সকাল থে‌কে রিকসা ছাড়া যা‌ন্ত্রিক প‌রিবহন বন্ধ ছিল।

নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট আ‌রিফুল ইসলাম জানান, দে‌শে অস্বাভা‌বিক আকা‌রে ক‌রোনা আক্রান্ত রো‌গীর সংখ‌্যা বে‌ড়ে গে‌ছে। মন্ত্রী প‌রিষ‌দের নি‌র্দেশে লকডাউন চলমান র‌য়ে‌ছে। খুলনার অবস্থা খুব ভয়াবহ। রোগী ও বয়স্ক মানুষের প্রয়োজন ছাড়া সকলকে বা‌ড়ি পাঠি‌য়ে দেওয়া হ‌চ্ছে। আমা‌দের চার‌টি ভ্র‌াম‌্যমাণ আদালত শহ‌রের বি‌ভিন্ন স্থান প্রদ‌ক্ষিণ কর‌ছে। তা‌দের সা‌থে র‌য়ে‌ছে পু‌লিশ ও বি‌জি‌বির সদস‌্যরা।

এ‌দি‌কে ভ্রাম‌্যমাণ আদাল‌তের এক‌টি আভিযা‌নিক দল বড় বাজা‌রে দুই জন‌কে প‌নের শত টাকা জ‌রিমানা ক‌রে‌ছেন। নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট আ‌রিফুল ইসলাম আরও জানান, মহামা‌রি ক‌রোনার সময় সরকা‌রি নি‌র্দেশ অমান‌্য ক‌রে বি‌য়ে সরঞ্জাম বি‌ক্রেতা অসীম কুমারকে এক হাজার টাকা জ‌রিমানা ও অপ্রয়োজ‌নে মোটর সাই‌কেল নি‌য়ে বাই‌রে বের হওয়ায় একজন‌কে পাঁচশত টাকা জ‌রিমানা করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।