সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
লকডাউনে আটকে পড়া ২৫ পরিবারের পাশে খুলনা ফাউন্ডেশন | চ্যানেল খুলনা

লকডাউনে আটকে পড়া ২৫ পরিবারের পাশে খুলনা ফাউন্ডেশন

চ্যানেল খুলনা ডেস্কঃ খালিশপুর অঞ্চলের কিছু শিক্ষার্থী মিলে খোলা এই সংস্থাটি দিন বদলের সাথে মানুষের দুঃখ দুর্দশার সাথী হচ্ছে। এর আগেও যেমন করোনার শুরু থেকেই তারা মানুষের সাহায্যে হাত বাড়িয়েছে,যে ধারা এখন ও রয়েছে অব্যাহত।
আগের কর্মসূচির হাত ধরে, খুলনা ফাউন্ডেশন এবার নগরীর “আলমনগর” এলাকার লকডাউনে থাকা ২৫টি পরিবার সহ মোট ১২৫টি পরিবারের মাঝে উপহারস্বরূপ খাদ্যসামগ্রী পাঠিয়েছে। তাদের এ কার্যক্রম সর্বমহলে প্রশংসা পাচ্ছে।
ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা সদস্য ফারহান সাদিক লাবীব, আব্দুল্লাহ আল মাসুম, ওয়ালিদ আহমেদ,শেখ আব্দুল বাসিত ও স্বেচ্ছাসেবক কর্মী পলক,নিলয়,জুহান,সাবিদ এদের সহায়তায় আজ স্বাস্থ্যবিধি মেনে লকডাউনে থাকা পরিবারের মাঝে উপহারসামগ্রী প্রদান করা হয়।
“অন্তত একটি মানুষের মুখের হাসির কারণ হও”- এই মূলমন্ত্র ধারণ করে খুলনা ফাউন্ডেশন তাদের কাজ শুরু করেছিল, যা তারা অব্যাহত রেখেছে। এবং তাদের কর্মঠ কার্যক্রমের ফলের প্রতিবারেই আগের তুলনায় বেশি পরিবারের মাঝে হাসি ফোটানোর কাজ করে যাচ্ছে। তাদের এই কার্যক্রমে তারা আশেপাশের মানুষের সাহায্য কামনা করেছে।- খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।