সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রূপসার সেনেরবাজার ঘাটে ‘সালাম মূশের্দী সেবা সংঘে’র আয়োজনে পথচারীদের মাঝে মাক্স বিতরণ | চ্যানেল খুলনা

রূপসার সেনেরবাজার ঘাটে ‘সালাম মূশের্দী সেবা সংঘে’র আয়োজনে পথচারীদের মাঝে মাক্স বিতরণ

খুলনার রুপসা উপজেলার সেনেরবাজার ঘাট এলাকায়, ‘সালাম মূশের্দী সেবা সংঘে’র আয়োজনে আজ বুধবার সকাল ১০টায় পথচারী ও অসাহয়দের মাঝে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মাক্স বিতরণ করেন, খুলনা-৪ আসনের সংসদ সদস্য সালাম মূর্শেদী।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সতর্কতামূলক কর্মকান্ডের মধ্য দিয়ে করোনার ভয়াল থাবা থেকে দেশের মানুষকে রক্ষার চেষ্টায় করতে হবে এবং সবাইকে মানুষের পাশে দাঁড়াতে হবে। ‘করোনার ভয়ঙ্কর রূপ, অজানা শত্রুর বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও পরামর্শে সকল ভয়ভীতি উপেক্ষা করে স্বাস্থ্য বিধি মেনে আমাদের এগিয়ে যেতে হবে’।

জেলা আ’লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ মোতালেব হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এমদাদ হোসেন, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, এমপির প্রধান সমন্বয়ক ও যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার ও যুবলীগ নেতা সামসুল আলম বাবু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাজিব দাশ টাল্টু, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিটন, যুগ্ম সম্পাদক আলহাজ্ব শেখ আসাদুজ্জামান, ছাত্রনেতা এস এম রিয়াজ সহ নেতৃবৃন্দ।-খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।