
রামপালে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় দুই ব্যক্তিকে কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার গৌরম্ভা ও ফয়লা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় মিলন তরফদার (৫২), পিতা-পরিমল তরফদার এবং মহাসিন গাজী (২৯), পিতা-দেওয়ান গাজীকে আটক করা হয়।
পরে রামপাল উপজেলা সহকারী কমিশনার ভ‚মি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের দÐ প্রদান করেন। আদালত মিলন তরফদারকে ২০০ টাকা অর্থদন্ড ও ৭ দিনের বিনাশ্রম কারাদÐ এবং মহাসিন গাজীকে ১০০ টাকা অর্থদন্ড ও ৭ দিনের বিনাশ্রম কারাদÐ দেন। আদালতের রায়ে দন্ডপ্রাপ্তদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা প্রতিরোধে রামপাল উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট স‚ত্র জানিয়েছে।


