সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রামপালে দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা, বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

রামপালে দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা, বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাগেরহাটের রামপালে দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা, মানববন্ধন, বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৪ মে) সকাল ১০ টায় জেলা দুর্নীতি দমন কমিশনের আয়োজনে ও রামপাল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় রামপাল উপজেলা অডিটোরিয়াম ও রামপাল সরকারি কলেজে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্ভুদ্ধ করার লক্ষ্যে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আকবর আলী’র সভাপতিত্বে ও প্রভাষক মোঃ গোলাম ইয়াছিন’র সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা।

অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস, এ আনোয়ার উল-কুদ্দুস, প্রভাষক মোঃ সাইফুল আলম বকতিয়ার, মানবেশ রায়।

বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা বিভিন্ন বিদ্যালয়ের চারটি দল অংশগ্রহণ করে। পেড়িখালী পি ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় দল বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি কৃপাসিন্ধু বিশ্বাস, প্রধান শিক্ষক শঙ্কর কুমার শিকদার, সহ-সুপার শেখ সোলায়মান সাব-ইন্সপেক্টর রিফাজ উদ্দিন প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।