সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রামপালে ছাত্রদলের শান্তি-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

রামপালে ছাত্রদলের শান্তি-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাটের রামপালে জাতীয়তাবাদী ছাত্রদলের শান্তি-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার(১০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টায় জাতীয়তাবাদী ছাত্রদল বাঁশতলী ইউনিয়ন শাখার আয়োজনে গিলাতলা বাজারে বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন (বাবু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি যুগ্ম আহ্বায়ক ফকির শাহাদাত হোসেন, এস. এম. আব্দুল্লাহ, এনামুল কবীর প্রিন্স ও মুজিবুর রহমান ও উপজেলা যুবদলের সদস্য সচিব এস. এম. আলমগীর কবির বাচ্চু।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম (শোভন)। বিশেষ বক্তার বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সদস্য মোফাজ্জল হোসাইন (বাদল) ও ইমরান হাওলাদার (তুহিন)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোল্লা বাকী বিল্লাহ এবং সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ ইয়াছিন আরাফাত।

সভায় বক্তারা বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলে বিশৃঙ্খলাকারীদের কোন স্থান নেই। সবাইকে শান্ত থাকতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী সবাইকে সামনের দিকে সুসংগঠিত হয়ে এগিয়ে যেতে হবে। কোন দুষ্কৃতকারীকে দলে জায়গা দেয়া হবেনা। আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সুস্থতা কামনা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শাহাদত বরণ করেছেন তাদের সকলের আত্নার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের নতুন দাবি

এমপি গাজী নজরুলকে বহিষ্কারের সিদ্ধান্ত জামায়াতের

দেশের রাজনীতির রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার

বাঁশখালীতে বন্যায় ভেসে যাওয়া নিহত দুই শিশুর পরিবারের পাশে ছাত্রদল

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল : জামায়াত আমির

কৃষককে অপহরণ করে মুক্তিপণ দাবি, এনসিপির ৫ নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।