সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপাল প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে ওসি'র সৌজন্য সাক্ষাৎ: নির্বাচনী পরিবেশ বজায় রাখার আশ্বাস | চ্যানেল খুলনা

রামপাল প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে ওসি’র সৌজন্য সাক্ষাৎ: নির্বাচনী পরিবেশ বজায় রাখার আশ্বাস

বাগেরহাটের রামপাল থানার নবাগত অফিসার ইনচার্জ সোমেন দাস’র সাথে “রামপাল প্রেসক্লাব” এর নেতৃবৃন্দের সাথে এক সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর ১.০০ টায় ওসি’র সাথে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

তিনি সাংবাদিকদের অভিনন্দন জানিয়ে বলেন যে, আগামী ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বাগেরহাট জেলায় যে কয়টি নির্বাচনী আসন রয়েছে তার মধ্যে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) এটি অন্যতম গুরুত্বপূর্ণ আসন। সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখার জন্য রামপাল থানা পুলিশ বদ্ধ পরিকর। প্রত্যেক নাগরিক যেন তার পছন্দের প্রার্থীকে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে বিষয়ে সার্বিক সহযোগিতা থাকবে রামপাল থানা পুলিশের। কেউ যদি নির্বাচনী আচরণ লঙ্ঘন করে, তাহলে নির্বাচন কমিশন কর্তৃক নির্দেশিত বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রামপালে সুষ্ঠু নির্বাচন পরিবেশ বজায় রাখার লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন হাওলাদার আব্দুল হাদী, এফ, এম, আতিয়ার রহমান, মো. মোস্তফা কামাল পলাশ, মো. সাইফুল আলম বকতিয়ার, মো. রবিউল ইসলাম, শেখ শাহ নেওয়াজ, মো. হাফিজুর রহমান, মো. গোলাম ইয়াছিন রাজু, মো. দেলোয়ার হোসেন, মুনয়াওর রনি, মো. আসাদুর রহমান, মল্লিক মো. জামান, মো. আকাশ উজ্জামান শেখ প্রমুখ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।