সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের প্রীতি সম্মিলনী | চ্যানেল খুলনা

রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের প্রীতি সম্মিলনী

চ্যানেল খুলনা ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের প্রীতি সম্মিলনী শুক্রবার বাগেরহাটের  সুন্দরবন রিসোর্টে অনুষ্ঠিত হয়।এসোসিয়েশনের খুলনা বিভাগীয় কমিটি আয়োজিত সম্মিলনীতে সভাপতিত্ব  করেন সংগঠনের সভাপতি মামুন অর রশিদ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থেকে এসোসিয়েশনের স্যুভেনির ‘প্রীতিতীর্থ’ এর মোড়ক উন্মোচন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.মোহাম্মদ ফায়েক উজ্জামান, বাগেরহাটের সাবেক সংসদ সদস্য মীর শওকত হোসেন বাদশা, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ  মামুনুর রশিদ, খুলনার পুলিশ সুপার মো.শফিউল্লাহ, বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, সাবেক বিভাগীয় কর কমিশনার চিন্ময় প্রসূন বিশ্বাস, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মোল্লা আমির হোসেন, যশোর শিক্ষা বোর্ডের সচিব আলী আল  রেজা, রাবি ফোকলোর বিভাগের অধ্যাপক ড. মোবাররা ছিদ্দিকা ও আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা পরিষদের সদস্য সরদার মাহমুদ হাসান রুবেল।
বিশ্ববিদ্যালয়ের নতুন-পুরাতন অ্যালামনাইদের স্মৃতিচারণের মধ্য দিয়ে শুরু হওয়া সম্মিলনী মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।-প্রেস বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিজয়ী খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনার বিভিন্ন ওয়ার্ডে শিশুশ্রম-বাল্যবিবাহ ও স্কুলবহির্ভূত শিশু কমানোর ঘোষণা

খুবিতে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ

নারী শিক্ষায় মহীয়নী বেগম খালেদা জিয়ার অভূতপূর্ব অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে

কেএমপি কমিশনারের সঙ্গে পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।