সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাজনীতির ব্র্যান্ড হবে জাতীয় পার্টি: জিএম কাদের | চ্যানেল খুলনা

রাজনীতির ব্র্যান্ড হবে জাতীয় পার্টি: জিএম কাদের

জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টি একটি ব্র্যান্ড হিসেবে বিবেচিত হবে। তিনি বলেন, ব্র্যান্ডের পণ্য যেভাবে মানুষ মূল্যায়ন করে, তেমনি জাতীয় পার্টির নেতা-কর্মীরাও দেশবাসীর কাছে আদর্শ নেতা হিসেবে বিবেচিত হবেন। মঙ্গলবার (২২ ডিসেম্বর ) জাতীয় পার্টি চেয়ারম্যান-এর উত্তরার বাসভবনে দলের নতুন নিযুক্ত উপদেষ্টা নাজনীন সুলতানা পার্টির চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা জানান। সেই অনুষ্ঠানে জিএম কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ-এর নেতৃত্বে উন্নয়ন, সুশাসন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে জাতীয় পার্টির রয়েছে গৌরবোজ্জল ঐতিহ্য। কিন্তু আওয়মী লীগ ও বিএনপি দেশের মানুষকে সুশাসন দিতে ব্যর্থ হয়েছে। তাই দেশের মানুষ জাতীয় পার্টির ওপর ভরসা রাখতে চায়। জাতীয় পার্টিকে দেশের মানুষ রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। দলকে আরো সংগঠিত করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পার্টি খুলনা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, সিলেট বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান, চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, জাতীয় পার্টি চেয়ারম্যান-এর উপদেষ্টা শেরিফা কাদের, নাজনীন সুলতানা।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

শাপলা চত্বরে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াত আমিরের

বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

শিক্ষার্থীরা গুপ্ত রাজনীতি দেখতে চায় না: সংসদে বিএনপি হুইপ

আপিলেও প্রার্থিতা ফেরত পেলেন না মনিরা শারমিন, যাবেন হাইকোর্টে

রাউজানে ৩ দিনের মাথায় ফের বিএনপি কর্মী খুন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।