সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
যোগিপোলে ইসলামী আন্দোলনের প্রার্থীর গণসংযোগ | চ্যানেল খুলনা

যোগিপোলে ইসলামী আন্দোলনের প্রার্থীর গণসংযোগ

আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার প্রথম দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত খুলনা-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও দলের নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল যোগিপোল ইউনিয়নে গণসংযোগ করেছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি ) দিনব্যাপী এ গণসংযোগকালে তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মসূচি ও লক্ষ্য তুলে ধরেন। এ সময় তিনি সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে ভোট ও সহযোগিতা কামনা করেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুহাঃ মুনতাসীর আহমাদ, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শেখ হাসান ওবায়দুল করীম, ইসলামী আন্দোলন বাংলাদেশ খানজাহান আলী থানা শাখার সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মাসুম, সহ-সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম ও মোঃ জামাল হোসেন বিশ্বাস, সেক্রেটারী মাস্টার মঈন উদ্দিন ভূঁইয়া, জয়েন্ট সেক্রেটারী ও থানা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী মুহাঃ নাজিম হাওলাদার নাঈম।

এছাড়াও উপস্থিত ছিলেন থানা আন্দোলনের নেতা মোঃ দেলোয়ার হোসেন, মামুন রাফী মাওঃ রাশেদুল ইসলাম, মোঃ আব্দুল হালিম, মোঃ আমির হোসেন, মাওঃ আব্দুল আজিজ, মাস্টার মোঃ শাকিব, যুব নেতা মোঃ মাহাতাব ইবনে রফিক, মোঃ সাইফুল ইসলাম বাপ্পি, মোঃ আজহারুল হুদা চৌধুরী, শ্রমিক নেতা মোঃ ইলিয়াস হোসেন সুজন ও ছাত্র নেতা মোঃ শাহজালালসহ স্থানীয় নেতৃবৃন্দ।

স্থানীয় জনগণের মাঝে এ গণসংযোগে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

কুয়েট অ্যাথলেটিকস দলের ভাইস-চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

ˆসয়দ ঈসা শুধু কলমযোদ্ধাই ছিলেন না, ছিলেন রাজপথেরও এক নির্ভীক সৈনিক: এড. মনা

বন্ধ মিল চালুর দাবিতে খালিশপুরে র‌্যালী ও মানববন্ধন কর্মসূচি পালিত

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।