সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
যারা বিএনপিকে মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না: বিএনপি নেতা | চ্যানেল খুলনা

যারা বিএনপিকে মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না: বিএনপি নেতা

পটুয়াখালীর দশমিনা উপজেলায় এক ইফতার মাহফিলে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছেন বিএনপি নেতা মো. শাহ্ আলম শানু। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘যারা বিএনপিকে মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না। যারা আজকের মিটিংয়ে আসেনি, তাদের ছবি তুলে রাখুন।’

গত বুধবার চরবোরহান ইউনিয়নে আয়োজিত ওই ইফতার অনুষ্ঠানে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে তিনি এ বক্তব্য দেন। পরে সোমবার (১৬ মার্চ) বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।

স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন, ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডের মতো সুবিধা রাষ্ট্রীয় ও জনকল্যাণমূলক কর্মসূচির অংশ। এসব সুবিধা কোনো রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে দেওয়া হতে পারে না। এ ধরনের মন্তব্য সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি করতে পারে এবং গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।

তবে বিএনপির কিছু নেতা-কর্মীর দাবি, বক্তব্যটি হয়তো আবেগপ্রসূত বা ভুলভাবে উপস্থাপিত হয়েছে। অন্যদিকে সমালোচকরা বলছেন, একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার এমন মন্তব্য অনভিপ্রেত।

এ বিষয়ে পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি বলেন, তিনি এমন কোনো বক্তব্য শোনেননি। যদি বলা হয়ে থাকে, তা দলীয় অবস্থান নয়। ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড যোগ্যতার ভিত্তিতেই দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন এবং বিষয়টি খতিয়ে দেখার কথা জানান।

অভিযোগের জবাবে শাহ্ আলম শানু বলেন, তার বক্তব্য বিকৃতভাবে প্রচার করা হয়েছে। তার দাবি, তিনি মূলত বলেছেন-যারা সন্ত্রাস, চাঁদাবাজি, জমি দখল বা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তারা এসব সুবিধা পাবে না।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

চুরি করা এটিএম কার্ড দিয়ে কেনাকাটা করতে গিয়ে গ্রেপ্তার ৩

শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা

সাড়ে ৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ৫

বরিশালে ইয়াবাসহ বিএনপি নেতা আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।