সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার | চ্যানেল খুলনা

শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলী হাসান হোসেন গ্রামে এক শিশুকে ধর্ষণের অভিযোগে ইসমাইল হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন লক্ষ্মীনারায়ণপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে র‌্যাব-১১ লক্ষ্মীপুর ও নোয়াখালী অঞ্চলের অধিনায়ক মো. মুহিত কবীর সেরনিয়াবাত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ৩০ সেপ্টেম্বর দুপুরে বাড়িতে খেলা করার সময় একই বাড়ির নিজাম উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন শিশুটিকে ফুসলিয়ে তার নিজ ঘরে নিয়ে ধর্ষণ করেন।

পরবর্তীতে শিশুটি অসুস্থ অবস্থায় ওই ঘর থেকে বের হয়ে তার স্বজনকে বিষয়টি জানায়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ইসমাইলকে আসামি করে রামগতি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার খবরে ইসমাইল এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।

র‌্যাব-১১ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৬ মার্চ) রাতে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাকে রামগতি থানা পুলিশের কাছে সোপর্দ করা হবে বলে জানিয়েছে র‌্যাব।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

পুকুরে একজনকে বাঁচাতে নেমে দুই স্কুলশিক্ষার্থীরই মৃত্যু

ইতালিতে ছোট ভাইকে খুন করে ভিডিও কলে পরিবারকে দেখায় বড় ভাই

শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে হত্যা, স্ত্রী ও শ্যালক গ্রেপ্তার

মাদকাসক্ত ছেলের নামে মামলা করায় বাবাকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ

স্কুলে যাওয়ার পথে তুলে নিয়ে ধর্ষণ, অজ্ঞান অবস্থায় ফেলে যায় রাস্তার ধারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।