সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সাড়ে ৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ৫ | চ্যানেল খুলনা

সাড়ে ৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ৫

চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকা থেকে মিয়ানমার থেকে আনা প্রায় সাড়ে ৫ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে নগরের পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট এলাকায় কর্ণফুলী নদীর তীর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে দুপুর ২টার দিকে চান্দগাঁওয়ে র‍্যাব-৭-এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-৭-এর সিইও লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ‘গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুটি প্লাস্টিকের ড্রামে রাখা ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৫ কোটি টাকা।’

গ্রেপ্তারকৃতরা হলেন- চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার পূর্ব বাকলিয়ার আলী জোহারের ছেলে মো. ইমরান (২১), আনোয়ারা উপজেলার পূর্ব গহিরা এলাকার আব্দুল মান্নান ওরফে বাচন মিয়ার ছেলে মো. আনিস (২৯), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ভাঙ্গারা এলাকার মৃত কানু মিয়ার ছেলে মো. মনির হোসেন (৪৫), একই উপজেলার করুশখুল এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মো. আলী (৪৭) এবং লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর কলাকুপা এলাকার মাহে আলমের ছেলে মো. রুবেল (২৭)।

র‍্যাবের সিইও জানান, ‘সমুদ্রপথে মিয়ানমার থেকে বাল্কহেডে করে মাদকের একটি চালান আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা নজরদারি শুরু করেন। একপর্যায়ে সন্দেহভাজন বাল্কহেডটি পতেঙ্গার ১৫ নম্বর ঘাটে নোঙর করে। এ সময় জড়িত কয়েকজন পালানোর চেষ্টা করলে পাঁচজনকে আটক করা হয়। পরে বাল্কহেডে তল্লাশি চালিয়ে দুটি প্লাস্টিকের ড্রাম থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।’

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‍্যাব।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

পুকুরে একজনকে বাঁচাতে নেমে দুই স্কুলশিক্ষার্থীরই মৃত্যু

ইতালিতে ছোট ভাইকে খুন করে ভিডিও কলে পরিবারকে দেখায় বড় ভাই

শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে হত্যা, স্ত্রী ও শ্যালক গ্রেপ্তার

মাদকাসক্ত ছেলের নামে মামলা করায় বাবাকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ

স্কুলে যাওয়ার পথে তুলে নিয়ে ধর্ষণ, অজ্ঞান অবস্থায় ফেলে যায় রাস্তার ধারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।