সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যক্ষাকে ভয় নয়, জয় করতে হবে: সিভিল সার্জন খুলনা | চ্যানেল খুলনা

যক্ষাকে ভয় নয়, জয় করতে হবে: সিভিল সার্জন খুলনা

খুলনা সিভিল সার্জন ডা: সুজাত আহমেদ বলেছেন যক্ষাকে ভয় নয় জয় করতে হবে। আর এক্ষেত্রে সচেতনতার বিকল্প নেই। তিনি বুধবার বেলা সাড়ে ১১ টায় নগরীর স্কুল হেলথ ক্লিনিক মিলনায়তনে জাতীয় যক্ষা নিরোধ সমিতি- নাটাব আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন। তিনি আরো বলেন দেশের মানুষ যে ভাবে করোনাকে জয় করেছে সেভাবেই যক্ষাকেও জয় করবে। আর এজন্য সাংবাদিকদের মুখ্য ভুমিকা পালন করতে হবে।
নাটাব খুলনার সদস্য হাসান জহির মুকুলের সভাপতিত্বে ও সাংবাদিক ও সংগঠক এস এম নূর হাসান জনির সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার আতিয়ার রহমান শেখ, বিশেষ অতিথি ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সী মাহবুব আলম সোহাগ। এ সময় আরো উপস্থিত ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি মোঃ আবু সাইদ, সাধারণ সম্পাদক হাসান আল মামুনসহ খুলনায় কর্মরত টিভি ক্যামেরার সাংবাদিক বৃন্দ। সার্বিক তত্তাবধায়নে ছিলেন নাটাব খুলনার এফএলএস তরুণ কুমার বিশ্বাস।
অনুষ্ঠানের শুরুতে সকলের মাঝে হ্যান্ড গ্লোবস, মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার বিতরন করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।