সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ময়ূর নদীর অবৈধ দখলদারকে ৬ মাসের কারাদন্ড ও ২ লক্ষ টাকা জরিমানা | চ্যানেল খুলনা

ময়ূর নদীর অবৈধ দখলদারকে ৬ মাসের কারাদন্ড ও ২ লক্ষ টাকা জরিমানা

চ্যানেল খুলনা ডেস্কঃ ময়ূর নদীর অবৈধ দখলমুক্ত জায়গা (ডুমুরিয়া উপজেলার চকমথুরাবাদ মৌজাধীন) পুণরায় দখল করার সময় আজ বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ইসমাইল হোসেন ভূইয়া নামে স্থানীয় এক ব্যক্তিকে ৬ মাসের কারাদন্ড, ২ লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৪৫ দিন কারাদন্ডাদেশ প্রদানপূর্বক জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ইসমাইল হোসেন ভূইয়া স্থানীয় মৃত আশরাফ আলী ভূইয়ার পুত্র।
ভ্রম্যামান আদালতের বিচারক ডুমুরিয়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) সঞ্জিব দাস এ সাজা প্রদান করেন। কেসিসি’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট খান মাসুম বিল্লাহ, এস্টেট অফিসার নুরুজ্জামান তালুকদার, সহকারী এস্টেট অফিসার শেখ মাসুদ আলী, ডুমুরিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ মাহতাফ হোসেনসহ হরিণটানা থানার পুলিশ সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা সিটি কর্পোরেশনে ইজিবাইক নবায়ন কার্যক্রম শুরু

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।