সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোল্লাহাটে মহিলাদের ক্ষমতায়নে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মোল্লাহাটে মহিলাদের ক্ষমতায়নে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত

বাগেরহাটের মোল্লাহাটে ‘শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা’ প্রতিপাদ্যের আলোকে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এর অধীনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে তথ্য আপা, জাতীয় মহিলা সংস্থা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন এ বিশেষ উঠান বৈঠক হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদ হোসনের সভাপতিত্বে উক্ত বিশেষ উঠান বৈঠকের প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শাহিনুল আলম ছানা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিয়া বেগম ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন অধ্যক্ষ এল জাকির হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার ও প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন তথ্য আপা যুথিকা বিশ্বাস।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।