সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলায় বিশ্ব জলাতঙ্ক দিবসে র‍্যালী ও আলোচনা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মোংলায় বিশ্ব জলাতঙ্ক দিবসে র‍্যালী ও আলোচনা অনুষ্ঠিত

‘জলাতঙ্কঃ মৃত্যু আর নয়, সবার সাথে সমন্বয়’ শ্লোগানে মোংলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সিডিসি’র জুনেটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত জলাতঙ্ক দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম আনোয়ারুল কুদ্দুস। এ আলোচনা সভায় হাসপাতালে সকল চিকিৎসক, নার্স, কর্মচারী, এনজিও কর্মকর্তা ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা বের হওয়া র‍্যালী হাসপাতাল কমপ্লেক্সে প্রদক্ষিণ করেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে দেড় কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

ফকিরহাটে ব্যাবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইকালে আটক-২

ফকিরহাটে ১৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

সুন্দরবনে দুটি অভিযানে অস্ত্রসহ ডাকাত আটক, দুই জেলে উদ্ধার

ফকিরহাটে দুইদিন ব্যাপী বিজ্ঞান বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।