সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোংলায় ড্রেজারে ডাকাতি, ৯৯৯-এ ফোনকলে মালামালসহ ১ জন আটক | চ্যানেল খুলনা

মোংলায় ড্রেজারে ডাকাতি, ৯৯৯-এ ফোনকলে মালামালসহ ১ জন আটক

বঙ্গবন্ধু মোংলা ঘাষিয়াখালী নৌ ক্যানেল খনন কাজের ড্রেজারে দূর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪আগষ্ট) ভোর ৪ টায় “এম রহমান” ড্রেজারে এই ডাকাতির ঘটনা ঘটে। এঘটনায় ড্রেজারের থাকা স্টাফদের ওপর হামলা চালিয়ে ড্রেজারে থাকা ১৫’শ লিটার ডিজেল, আট ড্রাম রং, একটি পাম্প মটর, ১৬ কেজি গ্রিজ ও ১০ বস্তা নাট বোল্ট লুট করে নেয় ডাকাতদল। এতে ড্রেজারের মোঃ জাহিদুল কবির (৩৫), লোকমান হোসেন (৩৮) ও রিপন শেখ (২৮) গুরুতর আহত হয়েছেন জানিয়েছেন এম রহমান ড্রেজারের ম্যানেজার গোপিনাথ দাস।
এ ঘটনায় ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশের সাহায্য নেন ওই ড্রেজারের সিনিয়র টেকনিশিয়ান মোঃ নিজাম। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মোংলা নৌ পুলিশের একটি দল। পরে ডাকাতি হওয়া মালামাল নিয়ে যাওয়ার সময় ধাওয়া করে মোঃ রাসেল (২৫) নামে ডাকাত দলের এক সদস্যকে আটক করে নৌ পুলিশ। আটক রাসেল মোংলা উপজেলার চিলা ইউনিয়নের চিনির ব্রিজ এলাকার বাসিন্দা।
মোংলা নৌ পুলিশের ইনচার্জ শিশির ঘোষ জানান, ৯৯৯ নম্বরের কল পেয়ে প্রথমে ড্রেজারে ডাকাতির ঘটনা জানার পরে সেখানে পৌঁছে অভিযান চালিয়ে একজনকে মালামালসহ আটক করা হয়। এবং বাকি আটজন পালিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান শিশির ঘোষ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।