সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে মতবিনিময় সভা | চ্যানেল খুলনা

মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে মতবিনিময় সভা

আসন্ন পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে মহানগরীর ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা আজ (বৃহস্পতিবার) বিকেলে খুলনা সিটি কর্পোরেশনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
সভাপতি সিটি মেয়র বলেন, সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে প্রতিশ্রতিবদ্ধ। ইতোমধ্যে এ বিষয়ে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। টিসিবির মাধ্যমে দেশের এক কোটি অসহায় মানুষের মাঝে নিয়মিত কম দামে পণ্য বিক্রি করছে। সরকারের এই উদ্যোগ প্রশংসনীয়। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে হলে নিয়মিত মোবাইলকোর্ট পরিচালনা ও বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে। তিনি বলেন, সকল কাঁচা বাজারের নির্দিষ্ট স্থানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রয় ও বিক্রয় মূল্যের চার্ট টানিয়ে দিতে হবে। সিটি মেয়র পবিত্র রমজানে জিনিসপত্রের অহেতুক দাম বাড়ার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেন।
সভায় কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরসহ নগরীর বিভিন্ন পাইকারী ও খুরচা বাজারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমান গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

কেসিসি’র ৬০১ কোটি ৭৯ লাখ ৭ হাজার টাকার বাজেট ঘোষণা

খুলনায় মাইকে ঘোষণা দিয়ে ২ মাদক কারবারির বাড়িতে হামলা-ভাঙচুর

খুলনায় ‘বি কোম্পানি’র নামে চাঁদাবাজি, চট্টগ্রাম থেকে যুবক গ্রেপ্তার

দৌলতপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

কেডিএ’র উদ্যোগে খুলনায় ডেঙ্গু প্রতিরোধ ও মশকনিধন কার্যক্রম উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।