সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মানুষ ভোট দেয়ার জন্য অধির আগ্রহে বসে আছে: মঞ্জু | চ্যানেল খুলনা

মানুষ ভোট দেয়ার জন্য অধির আগ্রহে বসে আছে: মঞ্জু

খুলনা-২ আসনে বিএনপি’র প্রার্থী ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, এবারের নির্বাচন নানা কারণে গুরুত্বপূর্ণ। এবারের নির্বাচনটা হবে ব্যাতিক্রম। বিগত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। সে কারণে মানুষ ভোট দেয়ার জন্য অধির আগ্রহে বসে আছে এবং আমরাও মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। যেখানেই যাচ্ছি সেখানেই মানুষের ঢল নামছে। আমরা অবাক হচ্ছি, এত মানুষ, এত আনন্দ মুখর পরিবেশ। তারা আসছে প্রার্থীর কাছে, প্রার্থীর সঙ্গে কথা বলতে চায়। জানাতে চায় তাদের অভিযোগের কথা। তারা যে পরিবর্তনটা চায়, সেটাই আমাদের জানাতে চায়। এবারের নির্বাচন উৎসব মুখর হবে, সুন্দর হবে। নির্বাচন নিয়ে কারও কোন অভিযোগ নেই, নির্বাচনী পরিবেশ খুবই ভাল। নির্বাচন কমিশন ও প্রশাসন সবাই ভাল কাজ করছে, আমরা চাই নির্বাচনের আগ পর্যন্ত সবাই ভাল কাজ করুক। এভাবে এগোলে আমরা একটা সুন্দর নির্বাচন উপহার পাব। জনগন উন্নয়ন চায়, নিরাপত্তা চায়, আমরা এসব বিষয় নিয়ে কাজ করছি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নগরীর শেরে বাংলা রোড গল্লামারী এলাকায় এবং বেলা সাড়ে ১১টায় ২৫নম্বর ওয়ার্ডের বানরগাতি বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, শুধু ভোট দিলেই চলবে না, সবাইকে ভোট কেন্দ্রে আনতে হবে। দেশের সমস্যার সমাধান করতে হলে নির্বাচনে ধানের শীষকে জেতাতে হবে। দেশটা আমাদের সকলের, সকল ধর্মের লোক এক সাথে থেকে আমাদের দেশটা গড়তে হবে। এই দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা।

গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, হাসানুর রশিদ মিরাজ, মাহবুব হাসান পিয়ারু, আল জামাল ভ‚ঁইয়া, একরামুল হক হেলাল, শের আলম সান্টু, মুজিবর রহমান, নিয়াজ আহমেদ তুহিন, মুজিবর রহমান ফয়েজ, শামসুজ্জামান চঞ্চল, শমসের আলী মিন্টু, মনিরুজ্জামান মনির, মোস্তফা কামাল, কামরুজ্জামান রুনু, শরিফুল ইসলাম বাবু, জামাল উদ্দিন, আব্দুল মতিন, আনিসুর রহমান আরজু, বাচ্চু মীর, খায়রুল ইসলাম লাল, সিদ্দিকুর রহমান, রিয়াজুর রহমান, মাহবুব হোসেন, শেখ আদনান, শরিফুল ইসলাম সাগর, মাজেদা খাতুন, আল বেলাল, জিএম ইব্রাহিম হাওলাদার, মনিরুল ইসলাম, মোহাম্মদ আলী, মহিদুল হক টুকু, আবুল বাসার, সরদার শহিদুল ইসলাম, আব্দুস সালাম, মাহমুদ হাসান মুন্না, হুমায়ুন কবির, আবু বক্কার, শাহাবুদ্দিন আহমেদ, হেদায়েত হোসেন হেদু, ইমরান হোসেন, সোহরাব হোসেন, আশিকুর রহমান, ওহেদুজ্জামান, আব্দুর রহিম, শেখ বায়জিদ, কামরুল ইসলাম, মিজানুর রহমান, শামীম হাওলাদার, খায়রুল বাসার, কামাল হোসেন, মুন্সি হাসিবুর রহমান, জলিলুর রহমান, আবিদ আল রাহাত, মাসুম বিল্লাহ, সাজ্জাদ হোসেন, মনিরুল ইসলাম হিরা, আফজাল হোসেনসহ বিএনপি থানা, ওয়ার্ড, অঙ্গদলের নেতৃবৃন্দ ও এলাকার সাধারন মানুষ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

কুয়েট অ্যাথলেটিকস দলের ভাইস-চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

ˆসয়দ ঈসা শুধু কলমযোদ্ধাই ছিলেন না, ছিলেন রাজপথেরও এক নির্ভীক সৈনিক: এড. মনা

বন্ধ মিল চালুর দাবিতে খালিশপুরে র‌্যালী ও মানববন্ধন কর্মসূচি পালিত

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।