সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গঠনের লক্ষে ১৪নং ওয়ার্ড যুবদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল | চ্যানেল খুলনা

মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গঠনের লক্ষে ১৪নং ওয়ার্ড যুবদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

মাদক ব্যবসায়ীদের উৎপাত, আওয়ামী সন্ত্রাসীদের চোরা গুপ্ত হামলা ও আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে দায়ের করা মামলায় অবিলম্বে সকল আসামিদের গ্রেফতারের দাবিতে ১৪নং ওয়ার্ড যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় খুলনা নগরীর বয়রাস্থ ১৪নং ওয়ার্ড যুবদলের কার্যালয়ের সামনে ওয়ার্ড যুবদলের সদস্য সচিব শেখ মাকসুদুল হাসান বাপ্পি’র সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক হাসান শেখ’র পরিচালনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গঠনের লক্ষে ওয়ার্ড যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। এসময় নেতৃবৃন্দ আওয়ামী সন্ত্রাসীদের চোরা গুপ্ত হামলার প্রতি দুঃখ প্রকাশ করেন এবং আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে দায়ের করা সকল মামলার আসামিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।

সমাবেশে বক্তৃতা করেন ১৪নং ওয়ার্ড বিএনপি’র প্রথম যুগ্ম-আহবায়কমোঃ আক্কাস আলি মোল্লা, বিএনপি নেতা আইনুল আবেদিন মারুফ, যুবদলের যুগ্ম-আহবায়ক সালমান সাকিব রুবেল, যুবদল নেতা মঈন উদ্দিন নয়ন, কাজি সালমান মেহেদী, সুমন হাওলাদার, মোঃ পলাশ, মোঃ আব্দুল হালিম, শেখ হাসান, মোঃ সুমন শিকদার, ১৪নং ওয়ার্ড ছাত্রনেতা রাজন শেখ, শেখ আরাফাত, মোঃ কামরুল, মইনুল ইসলাম পিয়াস, শেখ সিয়াম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৪নং ওয়ার্ড ছাত্রনেতা সজিব, তপু, আলিফ, মফিজ, তানভীর, ফুয়াদ, সোহেল, সাইক খান, আলফাজ, রুহিন, শাহীন খান প্রমুখ। সমাবেশ শেষে ১৪নং ওয়ার্ড যুবদল ও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে ওয়ার্ড যুবদলের কার্যালয়ের সামনে এসে যুবদলের সদস্য সচিব শেখ মাকসুদুল হাসান বাপ্পি’র সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে শেষ হয়।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

শিক্ষার্থীরা গুপ্ত রাজনীতি দেখতে চায় না: সংসদে বিএনপি হুইপ

আপিলেও প্রার্থিতা ফেরত পেলেন না মনিরা শারমিন, যাবেন হাইকোর্টে

রাউজানে ৩ দিনের মাথায় ফের বিএনপি কর্মী খুন

জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে: মির্জা ফখরুল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।