সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সিটি মেয়রের বাণী | চ্যানেল খুলনা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সিটি মেয়রের বাণী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে খুলনা সিটি সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এক বাণীতে বলেন, বাঙালী জাতির ইতিহাসে ১৯৭১ এর ২৬ মার্চ একটি গৌরবময় দিন। স্বাধীন, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে ১৯৭১ সালের এ দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর আহবানে দেশপ্রেমিক জনগণ মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে। তাঁদের প্রশংসনীয় বীরত্ব, অসীম সাহসিকতা ও আত্মত্যাগের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আমাদের জাতীয় জীবনের এক অবিস্মরণীয় ঘটনা।

মহান সেই স্বাধীনতার আজ পঞ্চাশ বছর পূর্ণ হয়েছে এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে যা বাঙালী জাতির জন্য আরো অনেক বেশী গৌরবের। তিনি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য নতুন প্রজন্মের প্রতি উদাত্ত আহবান জানান।

মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সাথে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

বৃক্ষরোপণ কর্মসূচিতে খুলনায় পুলিশ কমিশনারের চারা রোপণ

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার সভাপতি গাজী আলাউদ্দিন আহমদ, সেক্রেটারি সরদার আবু তাহের

অক্সিজেন সরবরাহ বাড়ানোর উপায় হচ্ছে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন কেসিসি প্রশাসক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।