সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মনো-সামাজিক উন্নয়নে মতবিনিময় সভা | চ্যানেল খুলনা

মনো-সামাজিক উন্নয়নে মতবিনিময় সভা

শিশু-কিশোর এবং যুব সমাজের মনো-সামাজিক উন্নয়নে মতবিনিময় সভা আজ (মঙ্গলবার) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। রূপান্তরের পিস কনসোর্টিয়াম প্রকল্পের আওতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, পরিবার থেকেই শিশু-কিশোরদের মনো-সামাজিক উন্নয়নে পিতা-মাতাকে মূখ্য ভূমিকা পালন করতে হবে। শিশুর ইচ্ছা-অনিচ্ছাকে অবজ্ঞা না করে তাঁর কথা শুরুত্বের সাথে শুনতে হবে। শিশুদের স্বেচ্ছাসেবী মনোভাব গঠণে বড়রা ভূমিকা রাখবে এবং শিশুদেরকে মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এছাড়া লেখাপড়ার পাশাপাশি বিদ্যালয়গুলোতে সহপাঠ্যক্রম কার্যক্রম জোরদার করতে অতিথিরা গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির। অন্যান্যের মধ্যে ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, পিস কনসোর্টিয়ামের পরিচালক শাহাদাত হোসেন বাচ্চু প্রমুখ। মতবিনিময় সভায়  রাজনীতিক, শিক্ষক, সমাজবেসী, আইনজীবী, মানবাধিকার কর্মীসহ নানা পেশার ২৫ জন অংশ নেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।