সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে সঠিক জ্ঞান ও প্রয়োগ নিশ্চিত করতে হবে : উপাচার্য | চ্যানেল খুলনা

খুবিতে ক্যাব, খুলনার উদ্যোগে সচেতনতামূলক সভা

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে সঠিক জ্ঞান ও প্রয়োগ নিশ্চিত করতে হবে : উপাচার্য

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেছেন, ভোক্তা অধিকার আইনের যথাযথ ব্যবহার সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে এখনো পর্যাপ্ত সচেতনতা নেই। অথচ ভোক্তার অধিকার সুরক্ষিত হলে দেশের প্রায় ৫০ শতাংশ সমস্যার সমাধান সম্ভব। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আগামী দিনের নেতৃত্ব দিতে হলে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে সঠিক জ্ঞান ও প্রয়োগ নিশ্চিত করতে হবে।

সোমবার (২৭ এপ্রিল) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), খুলনার উদ্যোগে আয়োজিত ‘ভোক্তা-অধিকার সুরক্ষায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ শীর্ষক বিশ্ববিদ্যালয় পর্যায়ে সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, ভেজালের বিস্তার এখন সর্বত্র। খাদ্যপণ্য থেকে শুরু করে ওষুধ শিল্প ও চিংড়ি খাতেও ভেজাল প্রবেশ করেছে। বিশেষ করে চিংড়িতে জেলি, পাথর ও অন্যান্য অপদ্রব্য মেশানোর কারণে আন্তর্জাতিক বাজারে দেশের সুনাম ক্ষুণ্ন হচ্ছে এবং রপ্তানি ব্যাহত হচ্ছে। তিনি বৈশ্বিক জ্বালানি সংকট ও জিরো কার্বন নিঃসরণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। তিনি বলেন, ভোক্তা হিসেবে অধিকার ও দায়িত্ব সম্পর্কে সবারই সচেতন হওয়া জরুরি। অনেক সময় পণ্যের মোড়কে ছোট অক্ষরে লেখা শর্ত আমরা খেয়াল করি না, ফলে পরে ভোগান্তিতে পড়তে হয়। তিনি পরিবেশ সংরক্ষণে গ্রিন এনার্জি ও বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এবং বর্তমান প্রেক্ষাপটে ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর শাস্তি ও জরিমানার পরিমাণ বৃদ্ধি করার আহ্বান জানান।

ক্যাব-খুলনার সহ-সভাপতি এ্যাড. কুদরত-ই-খুদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. নাজমুল আজম ডেভিডের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মোহাম্মদ সেলিম ও মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোঃ আবু হেনা মোস্তফা জামাল। স্বাগত বক্তব্য রাখেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব।
এ সচেতনতামূলক সভায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা প্রেসক্লাবে হামলার ঘটনায় জামায়াত নেতৃবৃন্দের নিন্দা

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

বকেয়া পরিশোধের দাবিতে দৌলতপুর জুট মিল শ্রমিকদের অবস্থান ধর্মঘট

আইজিপির সঙ্গে কুয়েট ভিসির সাক্ষাৎ, ক্যাম্পাসে স্থায়ী পুলিশ ফাঁড়ির আশ্বাস

মসজিদ মিশন খুলনা মহানগরীর দ্বি-বার্ষিক সম্মেলন

খুলনায় ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।