সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বেগম রাজিয়া নাসেরের ইন্তেকালে খুকৃবি’র গভীর শোক | চ্যানেল খুলনা

বেগম রাজিয়া নাসেরের ইন্তেকালে খুকৃবি’র গভীর শোক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতা শহিদ শেখ আবু নাসেরের সহধর্মিনী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও সংসদ সদস্য সেখ সালাহউদ্দীন জুয়েল এর মাতা এবং সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এর দাদী বেগম রাজিয়া নাসের গত ১৬ নভেম্বর ২০২০ইং তারিখ সোমবার রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে…রাজিউন)।
বেগম রাজিয়া নাসেরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান খান। এক শোক বার্তায় তিনি বলেন, বঙ্গবন্ধুর পরিবারের তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় অভিভাবক। ১৯৭৫ এর পনেরই আগস্টের কালো রাতে সপরিবারে বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকান্ডের পর থেকে দীর্ঘ সময় নানা প্রতিকূল অবস্থার মধ্যেও পরিবারের সকলকে তিনি ছায়ার মতো আগলে রেখেছিলেন। তাঁর মনোমুগ্ধ ব্যবহার, অতিথি পরায়নতা ও বিভিন্ন সামাজিক কার্যক্রম স্মরণযোগ্য।
শোক বার্তায় তিনি আরও উল্লেখ করেন, স্বাধীনতা ও দেশবিরোধী চক্র ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কালরাতে বঙ্গবন্ধুর সঙ্গে বীর মুক্তিযোদ্ধা শেখ নাসেরকেও নৃশংসভাবে হত্যার পর তার পরিবারকে চরম নিরাপত্তাহীনতা, হয়রানি ও উদ্বেগের মধ্য দিয়ে দিন কাটাতে হয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১৯৮১ সালে দেশে ফেরার পর প্রয়াত শেখ রাজিয়া নাসের সব সময় মায়ের ভালোবাসা দিয়ে তাকে আগলে রেখেছেন এবং তিনি সবসময় পাশে থেকে জননেত্রী শেখ হাসিনাকে সাহস ও প্রেরণা যুগিয়েছেন। শোকবার্তায় তিনি আরও উল্লেখ করেন যে, বেগম রাজিয়া নাসের এর মৃত্যুতে বঙ্গবন্ধু পরিবার হারালো তাঁদের প্রিয় অভিভাবককে এবং জাতি হারালো এক মহিয়সী নারীকে।
তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়।
এদিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডাঃ খন্দকার মাজহারুল আনোয়ার শাজাহান অনুরূপ শোক প্রকাশ করেছেন।-খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।