সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা দোয়া সোমবার | চ্যানেল খুলনা

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা দোয়া সোমবার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন খুলনা বিএনপি। খবর বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ জানান, শনিবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার করোনাভাইরাস টেস্টের জন্য যে নমুনা সংগ্রহ করা হয়েছিল। রবিবার স্বাস্থ্য অধিদপ্তর আইসিডিআরের রিপোর্টে তাঁর করোনা পজিটিভ রেজাল্ট এসেছে। তবে বিএনপি চেয়ারপার্সনের শরীরে তাপমাত্রা স্বাভাবিক আছে এবং অন্য কোনো উপসর্গ নেই। এদিকে আজ (১২ এপ্রিল) সোমবার বাদ জোহর খুলনা মহানগর ও জেলা বিএনপি উদ্যোগে চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় হেরাজ মার্কেট জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত দোয়া অনুষ্ঠানে সকল থানা, ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক আমীর এজাজ খান।-খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।