সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বৃক্ষগুলি ফুলে ও ফলে সমৃদ্ধ হয়ে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের স্মৃতি ধারন করবে : সেখ সালাহ উদ্দীন জুয়েল এম.পি | চ্যানেল খুলনা

বৃক্ষগুলি ফুলে ও ফলে সমৃদ্ধ হয়ে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের স্মৃতি ধারন করবে : সেখ সালাহ উদ্দীন জুয়েল এম.পি

মুজিব বর্ষ উপলক্ষে খুলনা ডায়াবেটিক হাসপাতাল চত্ত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও ১৫ আগষ্টে নিহত পরিবারের সকল সদস্যের স্মরনে বৃক্ষরোপন করা হয়। বৃক্ষ রোপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধুর ভ্রতুষ্পুত্র এবং খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সেখ সালাহ উদ্দীন জুয়েল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক, কৃষি সম্প্রসারন অধিদপ্তর জনাব মোঃ হাফিজুর রহমান, ডায়াবেটিক সমিতি খুলনার আহবায়ক ও সাবেক সাংসদ জনাব আলহাজ্ব মোঃ মিজানুর রহমান। উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা কাজী এনায়েত হোসেন, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মানীয় পরিচালক ও ডায়াবেটিক সমিতি খুলনার আহবায়ক কমিটির সদস্য জনাব মোঃ মফিদুল ইসলাম টুটুল, ডায়াবেটিক সমিতি খুলনা আহবায়ক কমিটির কোষাধ্যক্ষ জনাব মোঃ আব্দুল হাকিম শেখ, সমিতির আজীবন সদস্য মোঃ মনিরুজ্জামান সাগর, শফিকুর রহমান পলাশ, ইঞ্জিঃ আব্দুর রব, চীফ মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দুস সবুর, ডাঃ মোঃ আক্তারুজ্জামান, ডাঃ এম বি জামান, ডাঃ মোঃ মেহেদী হাসান এবং সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বঙ্গবন্ধুর স্মৃতি স্মরনে প্রধান অতিথি সেখ সালাহ উদ্দীন জুয়েল এম.পি ত্বীন ফলের একটি বৃক্ষ রোপন করে বৃক্ষ রোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন এবং আহবায়ক আলহাজ্ব মোঃ মিজানুর রহমান শহীদ শেখ আবু নাসের স্মরনে একটি আম গাছের চারা রোপন করেন। বিশেষ অতিথিবৃন্দ একটি করে ফলজ বৃক্ষ রোপন করেন। পরবর্তীতে এই বৃক্ষগুলি ফুলে ও ফলে সমৃদ্ধ হয়ে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের স্মৃতি ধারন করবে বলে আশা করেন। প্রধান অতিথি সকলকে গাছের চারা রোপন এবং পরিচর্যা করার জন্য আহবান জানান।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা সিটি কর্পোরেশনে ইজিবাইক নবায়ন কার্যক্রম শুরু

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।