সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা | চ্যানেল খুলনা

বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষ্যে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) খুলনার উদ্যোগে আজ (রবিবার) দুপুরে বিএসটিআই’র সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন। দিবসের এবারের প্রতিপাদ্য ‘ডিজিটাল যুগে পরিমাপ’।

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, পণ্যের মোড়কে বিএসটিআই’র সিল থাকা মানেই পণ্যটি মানসম্পন্ন। বিএসটিআই এর আঞ্চলিক পর্যায়ে পণ্যের মান পরীক্ষায় বিশ্ব মানের ল্যাব স্থাপন করা হয়েছে। এখন দক্ষ জনবল তৈরি করতে হবে। পণ্য কেনার ক্ষেত্রে ভোক্তাদের সচেতন ও কৌশলী হওয়া প্রয়োজন। তিনি বলেন, খাদ্যপণ্যে ভেজাল মেশালে এবং ওজন ও মাপে কম দিলে জাতিগতভাবে আমাদের টিকে থাকা কঠিন হবে। সামগ্রিকভাবে জাতীয় উন্নয়নে গণসচেতনতার সাথে সাথে ব্যক্তিগত শুদ্ধাচার জরুরি বিষয়।

খুলনা বিএসটিআই’র পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা ক্যাবের সহসভাপতি ডাঃ শেখ বাহারুল আলম, আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র সহসভাপতি শরীফ আতিয়ার রহমান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।