সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিজেপিসি এর সাংবাদিকদের নেটওয়ার্কিং ইভেন্ট অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

বিজেপিসি এর সাংবাদিকদের নেটওয়ার্কিং ইভেন্ট অনুষ্ঠিত

ইউরোপিয়া ইউনিয়নের অর্থায়নে গঠিত, বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি) ও কমিউনিটি ফোরামের সহযোগিতায় যুব নারী সাংবাদিকদের অংশগ্রহণে একটি নেটওয়ার্কিং ইভেন্ট খুলনার দৈনিক প্রবাহের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এ ইভেন্টে নারী ও কিশোরী সাংবাদিকরা অংশগ্রহণ করে। আলোচনায় খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমস্যাবলি তুলে ধরা হয় এবং সেসব সমস্যার সম্ভাব্য সমাধান নিয়ে মতবিনিময় করা হয়।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল-১৯ এর সহযোগিতায়, কলাবরেশন ল্যাব প্রজেক্ট রাউন্ড-৩ এর আওতায় ধ্রুব এলায়েন্স (ধ্রুব, সিডব্লিউএফ, সিএমকেএস ও দৈনিক প্রবাহ)-এর সার্বিক ব্যবস্থাপনায় এ আয়োজন সম্পন্ন হয়।

ইভেন্টে ধ্রুব এলায়েন্সের টিম লিডার মোহাম্মদ নাসিমুল হক প্রকল্প বিষয়ক পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। একই সঙ্গে বিজেপিসির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান কবির “নেটওয়ার্কিং জার্নালিজম” বিষয়ে প্রেজেন্টেশন দেন।

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি মো. নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রবাহের বার্তা সম্পাদক মেহেদী মাসুদ খান, দৈনিক খুলনা টাইমসের সম্পাদক সুমন আহমেদ, বিজেপিসির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান কবিরসহ খুলনার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। এছাড়াও ধ্রুব, সিডব্লিউএফ ও সিএমকেএস-এর অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন অফিসার মনিরুল ইসলাম, প্রশান্ত কুমার মণ্ডল, রঞ্জন নিকোলাসসহ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি ও কমিউনিটি ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।