সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিএনপি সব সময় মানব কল্যাণে কাজ করে যাচ্ছে : মঞ্জু | চ্যানেল খুলনা

বিএনপি সব সময় মানব কল্যাণে কাজ করে যাচ্ছে : মঞ্জু

খবর বিজ্ঞপ্তি: খুলনা মহানগর বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ‘জেল-জুলুম, হামলা-মামলা নির্যাতন মাথায় নিয়েও বিএনপির নেতাকর্মীরা সব সময় মানব কল্যাণে কাজ করেন, তারা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। ’
মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেল ৪টায় নগরীর পিটিআই মোড়ে ছিন্নমুল অনাথ মানুষের মাঝে এবং পশ্চিম টুটপাড়া মসজিদ মিশন কমপ্লেক্স ও এতিমখানার ছাত্রদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণকালে খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু আরো বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যখন মুক্ত ছিলেন, তিনি প্রতি বছরই শীতার্ত মানুষের পাশে দাঁড়াতেন। শীত বস্ত্র বিতরণ করতেন। তিনি এখন গৃহবন্দি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১/১১ সরকারের নির্যাতনের শিকার হয়ে বিদেশে আছেন। তাদের পক্ষ থেকে আমরা শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। নিপীড়ন নির্যাতন সহ্য করেও আমরা মানব কল্যাণে কাজ করে যাচ্ছি। অথচ সরকার অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে না। ’
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন জাফরউল্লাহ খান সাচ্চু, সিরাজুল ইসলাম মেজ ভাই, শাহজালাল বাবলু, অধ্যক্ষ তরিকুল ইসলাম, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, নিয়াজ আহমেদ তুহিন, নাজির উদ্দিন নান্নু, কামরান হাসান, ইশহাক তালুকদার, ওহেদুজ্জামান দিপু, মিজানুর রহমান ডিকেন, হাবিবুর রহমান, মাসুদ খান বাদল, মোহাম্মদ আলী, ডা. ফারুক হোসেন, মাজেদা খাতুন, আল আমিন তালুকদার প্রিন্স, শরিফুল ইসলাম সাগর, শরিফুল ইসলাম শরীফ, মুসফিকুর রহমান অভি, রাজিবুল আলম বাপ্পী, আশিকুর রহমান সেলিম, মনিরুজ্জামান মনি, কালাম হোসেন, মঞ্জুরুল আলম, আবুল কালাম, সাকিব হোসেন, মাহতাব হোসেন, হেমায়েত হোসেন, রিপন ফরাজী, সোহাগ হোসেন, আলমগীর হোসেন, সালাউদ্দিন সান্নু প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।