সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিএনপি নেতা বকুল ও মনা’র নামে ভূয়া ফেসবুক আইডি : থানায় জিডি | চ্যানেল খুলনা

বিএনপি নেতা বকুল ও মনা’র নামে ভূয়া ফেসবুক আইডি : থানায় জিডি

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সম্মানিত সদস্য রকিবুল ইসলাম বকুল ও মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার নামে ভূয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন ধরণের মন্তব্য ও পোস্ট করার ঘটনায় খুলনা থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকার শরিফুল ইসলাম টিপু বাদী হয়ে সোমবার রাতে খুলনা থানায় এ ডায়েরী করেন। ডায়েরী নং ১৭২৩, তারিখ ২৫/১১/২৩ইং।

ডায়েরী সুত্রে জানা যায়, মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট শফিকুল আলম মনার নাম ব্যবহার করে অজ্ঞাতনামা ব্যক্তিবৃন্দ “মনা ভাই সমর্থন গোষ্ঠী” নামক একটি ফেসবুক একাউন্ট খুলেছেন, যাহার আইডি লিংক http://www.facebook.com/profile.php?id=61553665717895 । উক্ত ভূয়া ফেসবুক একাউন্ট থেকে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও আপত্তিকর তথ্য সম্বলিত ছবিসহ পোষ্ট করছেন।

গত ইং ১৩/১২/২০২৩ তারিখ সন্ধ্যা টায় উক্ত ভূয়া এ্যাকাউন্ট থেকে সদস্য সচিব শফিকুল আলম তুহিন এর ছবিসহ সম্পূর্ণ মিথ্যা ও মানহানীকর পোষ্ট করেছেন। যাহার জন্য দলীয় নেতাকর্মীদের মাঝে মারাত্মক ভুল বোঝাবুঝিসহ জনমনে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এছাড়াও উক্ত ভূয়া ফেসবুক এ্যাকাউন্ট থেকে সরকার ও রাষ্ট্র বিরোধী আজেবাজে কথা ও ব্যঙ্গচিত্র পোষ্ট করা হচ্ছে।

এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতা ও মহানগর বিএনপি খুলনার ১নং সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এর একাধিক ভুয়া ফেসবুক এ্যাকাউন্ট কে বা কাহারা চালাচ্ছেন, যাহার মধ্যে “আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল” নামক ফেসবুক এ্যাকাউন্টটি উল্লেখ্যযোগ্য আইডি লিংক http://www.facebook.com/profile.php?id=100051100418837 এবং “Rakibul Islam Bakul” আইডি লিংক http://www.facebook.com/profile.php?id=61553915971341 সহ একাধিক ভুয়া একাউন্ট চলমান রয়েছে।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।