সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিএনপি খুলনা’ ব্যানারে ত্রাণ সংগ্রহ বন্ধের দাবি মহানগর বিএনপির | চ্যানেল খুলনা

বিএনপি খুলনা’ ব্যানারে ত্রাণ সংগ্রহ বন্ধের দাবি মহানগর বিএনপির

খুলনা মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের ভুয়া পরিচয় দিয়ে স্বার্থান্বেষী মহল ‘বিএনপি খুলনা’ ব্যানারে জনগণের কাছে ত্রাণের নামে চাঁদা তুলছে উল্লেখ করে খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, ওই নামে বাংলাদেশে কোন রাজনৈতিক দল নেই। ‘বিএনপি খুলনা’ ব্যানারে ত্রাণের নামে যারা চাঁদা তুলছে তাদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা গ্রহন করতে হবে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ, ‘বিএনপি খুলনা’ ব্যানারে ত্রাণ সংগ্রহের ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন। তারা বলেন মহল বিশেষ যারা বিএনপি থেকে পদত্যাগ করেছেন তারা ত্রাণ সংগ্রহের নামে যা করছেন তা রীতিমত চাঁদাবাজির সামিল। দলের নাম ব্যবহার করে অথবা ভুয়া পরিচয়ে চাঁদাবাজি করলে তা মহানগর বিএনপি বরদাশত করবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ ইতিঃমধ্যে কেন্দ্রীয় ত্রাণ কমিটির কাছে ত্রাণের অর্থ প্রদান করেছে। কিন্তু কেডিএ এভিনিউ এর তেতুলতলা নামক স্থানে যারা ত্রাণের নামে টাকা তুলছে তাদের চাঁদাবাজি বন্ধ করতঃ ভবিষ্যতে এধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন। অন্যথায় খুলনা মহানগর বিএনপি আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে বাধ্য হবে বলে হুশিয়ারি দেন।

বিবৃতিদাতারা হলেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

বাজেটে এত বড় ছাড় আগে দেখতে পাইনি: মির্জা ফখরুল

স্বল্পোন্নত থেকে উন্নত দেশে উত্তরণের পথে চূড়ান্ত বাধা এই বাজেট: গোলাম পরওয়ার

বিভাজন নয়, বাংলাদেশ সৃষ্টির লক্ষ্য ধরেই দেশটাকে প্রতিষ্ঠিত করতে চায় বিএনপি: মির্জা ফখরুল

এই দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে ৪ কোটি টাকা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।