সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিএইচবিএফসি’র শেখ রাসেল দিবস উদ্যাপন | চ্যানেল খুলনা

বিএইচবিএফসি’র শেখ রাসেল দিবস উদ্যাপন

মঙ্গলবার নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস উদ্যাপন করে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)। এদিন সকালে রাজধানীতে প্রতিষ্ঠানটির সদর দফতর বঙ্গবন্ধু প্যাভিলিয়নে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান এর নেতৃত্বে প্রতিষ্ঠানটির সদর দফতরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ শ্রদ্ধা নিবেদন কর্মসূচীতে অংশগ্রহণ করেন। এছাড়াও, উত্তরাস্থ বিএইচবিএফসি আদর্শ উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে আলোচনা সভা, মোনাজাত এবং শেখ রাসেলের জন্মদিনের কেক কাটা হয়। অপরাহ্নে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের সভাপতিত্বে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের ভার্চুয়ালি সংযুক্ত করে ‘শেখ রাসেলের জন্মদিন ও তাঁর জীবন’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির মাঠপর্যায়ের সকল অফিসও নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি উদ্যাপন করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।