সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিআরটিএ খুলনার কার্যক্রম সম্পর্কিত গণশুনানি অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

বিআরটিএ খুলনার কার্যক্রম সম্পর্কিত গণশুনানি অনুষ্ঠিত

বিআরটিএ খুলনা অফিসের যাবতীয় কার্যক্রম সম্পর্কে গণশুনানি সোমবার বেলা ২টায় বিআরটিএ খুলনা সার্কেল কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বিআরটিএ খুলনা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) উসমান সরওয়ার আলমের সভাপতিত্বে এবং মোটরযান পরিদর্শক সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় বিআরটিএ কার্যালয়রে পরিচালক (ইঞ্জিঃ) মোঃ জিয়াউর রহমান পিএএ। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিআরটিএ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মেজবাহ উদ্দিন, খুলনা ডেপুটি সিভিল সার্জন মোঃ সৈকত হাসান, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ খান, ট্র্যাক মালিক সমিতির সম্পাদক ওয়াহিদুল ইসলাম, মিনিবাস মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোল­া মুজিবর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশ পরিদর্শক আল মামুন, মোটরযান পরিদর্শক সাইফুর রহমান, সহকারী পরিদর্শক দাউদ হোসেন,উচ্চমান সহকারী রেজওয়ানুল ইসলাম, মিজানুর রহমান, আল আমিনসহ খুলনা বিআরটিএ’র কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। মোট ২০০ জন প্রশিক্ষণার্থী নিয়ে এ গণশুনানি কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় প্রশিক্ষণার্থীদের দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয় এবং বৈধ কাগজপত্রের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

খুলনায় ৪৪ লাখ টাকার মশার ওষুধে মরেনি ১৫% লার্ভা

প্রধানমন্ত্রীর নির্দেশে সুবিধা বঞ্চিতদের স্বাবলম্বী হতে সাহায্য করবে কেডিএ

খুলনায় শিশুদের বাজেট বরাদ্দ নিয়ে কেসিসির কর্মপরিকল্পনা সভা

খুলনার দৌলতপুরে যুবককে গুলি করে হত্যা

খুলনায় ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ২ কর্মী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।