সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বরিশাল সমিতির উদ্যোগে সদ্য হাজ্বীদের নিয়ে দোয়া মাহফিল | চ্যানেল খুলনা

বরিশাল সমিতির উদ্যোগে সদ্য হাজ্বীদের নিয়ে দোয়া মাহফিল

বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনা’র যে সকল সদস্য এবছর পবিত্র হজ্বব্রত পালন করতে গিয়েছিলেন, হজ্বপালন শেষে সহি-সালামতিতে সবাই দেশে ফিরে আসায় এক শোকরানা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সদ্য হাজীদের নিয়ে নগরীর কাইফেং চাইনিজ রেঁস্তরায় অদ্য সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. আব্দুল মালেক। সাধারণ সম্পাদক আলহাজ্ব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের সঞ্চালনায় সভায় নতুন হাজীদের পক্ষে বক্তব্য রাখেন আলহাজ্ব ইঞ্জিঃ কাজী এনায়েত হোসেন। সভা থেকে সমিতির প্রয়াত সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং অসুস্থ নেতা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মান্নান এবং সদস্য ডাঃ ফারজানা আক্তার রাখির স্বামী দেশের বাইরে চিকিৎসাধীন ডাঃ দিপুর সুস্থতা কামনা করা হয়। সভায় মোনাজাত পরিচালনা করেন সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মুজিবর রহমান খন্দকার।
এ সময়ে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক ডাঃ নুরুল হক ফকির, কাজী নুরুল ইসলাম, আলহাজ্ব রোটাঃ আলতাফ হোসেন, আলহাজ্ব ইকবাল শফিকুর রহমান, মোঃ খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান, এম এ সালাম, সরদার মিজানুর রহমান, আলহাজ্ব নাজেম আলী খলিফা, প্রকৌঃ মাহাবুবুর রহমান শামীম, তাসলিমা আক্তার লিমা, এ্যাড. শহীদুল ইসলাম, শিক্ষক আবুল কালাম, হুমায়ুন কবির বালী, এ্যাড. মিজানুর রহমান হাওলাদার, শিক্ষক হুমায়ুন কবির, চিত্র সাংবাদিক মামুন রেজা হাওলাদার, মাসুম হাওলাদার, লিটন হাওলাদার প্রমুখ নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।