সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বটিয়াঘাটা থানার ওসি রবিউল কবির করোনায় আক্রান্ত | চ্যানেল খুলনা

তার সুস্থতা কামনায় বটিয়াঘাটা প্রেসক্লাব নেতৃবৃন্দ

বটিয়াঘাটা থানার ওসি রবিউল কবির করোনায় আক্রান্ত

খুলনা জেলা পুলিশের বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল কবির করোনায় আক্রান্ত হয়েছেন। তার সুস্থতা কামনা করেছেন বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম শাহীন সহ প্রেসক্লাব কর্মরত সকল সাংবাদিকবৃন্দ। তিনি বটিয়াঘাটা থানায় ওসি হিসাবে যোগদানের পর থেকে থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সুনামের সাথে পরিচালনা করে আসছেন । এমনকি তার থানা এলাকায় কোনো মাদক ব্যাবসায়ী, ছিনতাই, ডাকাতি ,চুরি, ভূমিদস্যু, চাঁদাবাজ নেই বললেই চলে। তিনি প্রতিনিয়ত থানা এলাকায় নিজেই সবকিছু তদারকি করেন। দেশের এই মহামারী কোভিড ১৯ করোনাভাইরাস সংক্রমন শুরু হওয়ার পর থেকে তিনি সহ তার অফিসার ফোর্সরা নিজেদের জীবন বাঁজি রেখে পুলিশ সুপার শফিউল্লাহর নির্দেশে এবং ওসির পরামর্শে ২৪ ঘন্টা ঝড় বৃষ্টি উপেক্ষা করে উপজেলা বাসিদের কথা চিন্তা করে নিরলস ভাবে পরিশ্রম করে চলেছেন। ওসির নিজ সহযোগিতায় গরীব, দুঃখী, অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেছেন। তিনি সব সময় মানুষের বিপদে আপদে নিরলস ভাবে ঝাঁপিয়ে পড়েন । করোনা ভাইরাস প্রতিরোধে এবং শারীরিক দুরত্ব বজায় রাখার জন্য প্রতিটি বাজারে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন সভা ও মিটিং করেছেন এবং এলাকায় প্রতিরোধ কমিটি গঠন করেছেন। যে কারণে তিনি মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত হয়েছেন। এছাড়া ঘরহীন এক অসহায় মাহিলার পাশে তিনি দাড়িয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। সেই মানবতার ওসি আজ করোনায় আক্রান্ত, তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। – খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।