সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোট থেকে ১৭ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী | চ্যানেল খুলনা

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোট থেকে ১৭ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

কক্সবাজার থেকে ৮০ কিঃ মিঃ দূরে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ছয় দিন ধরে ভাসমান অবস্থায় একটি ফিশিং বোট থেকে ১৭ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। গত বৃহস্পতিবার (১১-১১-২০২১) দুপুরে নৌবাহিনী জাহাজ অনুসন্ধান ‘খাজা আজমির’ নামের ফিশিং বোটটিকে জেলেসহ উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেরা হলেন- মোবারক আলী, আবু সাঈদ, ইসমাইল, রবিউল হান্নান, মোহাম্মদুল্লাহ, রবিউল হোসাইন, রেজাউর করিম, মোঃ আয়েছ, নূরুল আলম, নূরুল আজগার, মোঃ হান্নান, আঃ খালেক, আদম বাদশা, মবিনুল ইসলাম, মোঃ মামুন, মোঃ জকির ও নুরুল মোস্তফা। এরা সবাই কুতুবদিয়া এলাকার বাসিন্দা।

উল্লেখ্য, গত ০৫ নভেম্বর ২০২১ তারিখে ১৭ জন জেলেসহ ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। পথিমধ্যে বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং ভাসমান অবস্থায় গত ছয় দিন সমুদ্রে অবস্থান করে। পরবর্তীতে টহল কাজে নিয়োজিত থাকা নৌবাহিনী জাহাজ অনুসন্ধান বোটে থাকা জেলেগণকে উদ্ধার করে। জাহাজের নৌসদস্যরা উদ্ধারকৃত জেলেদের জরুরিভিত্তিতে প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাদ্য ও পানি সরবরাহ করে। শুক্রবার (১২ নভেম্বর ) বিকাল তিনটায় উদ্ধারকৃত জেলেদেরকে কুতুবদিয়ায় বোটের মালিকের নিকট হস্তান্তর করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।