সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বঙ্গোপসাগরে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় নৌবাহিনীর অংশগ্রহণে যৌথ টহল ‘করপ্যাট’ ও দ্বিপাক্ষিক মহড়া ‘বঙ্গোসাগর’ | চ্যানেল খুলনা

বঙ্গোপসাগরে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় নৌবাহিনীর অংশগ্রহণে যৌথ টহল ‘করপ্যাট’ ও দ্বিপাক্ষিক মহড়া ‘বঙ্গোসাগর’

বঙ্গোপসাগরে বাংলাদেশ ও ভারতীয় সমুদ্রসীমার নির্ধারিত এলাকায় দুই দেশের নৌবাহিনী জাহাজ এর অংশগ্রহণে চতুর্থ বারের মতো অনুষ্ঠিত হচ্ছে যৌথ টহল ‘Coordinated Patrol (CORPAT) ও দ্বিপাক্ষিক মহড়া ‘বঙ্গোসাগর’ (BONGOSAGOR)। কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট এর তত্ত্বাবধানে এ যৌথ টহল ও মহড়া গত ২২ মে ২০২২ তারিখ হতে শুরু হয়েছে এবং আগামী ২৭ মে ২০২২ তারিখ পর্যন্ত চলবে। যৌথ এ টহল ও মহড়ায় অংশ নিয়েছে ভারতীয় নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ আইএনএস কোরা (INS KORA) এবং আইএনএস সুমেধা (INS SUMEDHA)। অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ বানৌজা আলী হায়দার (BNS ALI HAIDER) এবং বানৌজা আবু উবাইদাহ (BNS ABU UBAIDAH) এ টহল ও মহড়ায় অংশ নিচ্ছে। যৌথ টহল শেষে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ দুটি আজ মঙ্গলবার (২৪-০৫-২০২২) মোংলা বন্দর জেটিতে এসে পৌঁছায়। এসময় জাহাজ দু’টিকে বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে অভিবাদন জানায়। কমান্ডার খুলনা নৌ অঞ্চল এর পক্ষ থেকে বানৌজা মোংলা ঘাটির অধিনায়ক জাহাজ দু’টিকে মোংলা বন্দরে অভ্যর্থনা জানান। এসময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিসহ বাংলাদেশ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কমান্ডার প্রদীপ কুমার এর নেতৃত্বে ১৪ জন কর্মকর্তা ও ১২১ জন নাবিক নিয়ে আইএনএস কোরা এবং কমান্ডার সুমিত মালিক এর নেতৃত্বে ১২ জন কর্মকর্তা ও ১১০ জন নাবিক নিয়ে আইএনএস সুমেধা এ টহল ও মহড়ায় অংশ নিচ্ছে।

বন্ধুপ্রতীম প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারতের মধ্যকার পারস্পরিক সহযোগিতা ও বন্ধুতপূর্ণ সুসম্পর্ক আরও জোরদারকরণের লক্ষ্যে ২০১৮ সাল থেকে এই যৌথ টহল অনুষ্ঠিত হয়ে আসছে। দুই দেশের নির্ধারিত সমুদ্র এলাকায় অবৈধভাবে মৎস্য আহরণ, চোরাচালান, মানবপাচার, জলদস্যুতা এবং মাদক পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নিরসনের লক্ষে এ যৌথ টহল ও মহড়া অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে দুই দেশের নিজ নিজ জলসীমায় সমুদ্র বিষয়ক অপরাধ সম্পর্কিত তথ্য আদান-প্রদান, তথ্যাদির সঠিক ব্যবস্থাপনা, সমুদ্রপথে অবৈধ কার্যক্রম পরিচালনাকারী জাহাজসমূহ চিহ্নিতকরণ ও বিভিন্ন অপরাধ নিরসনকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা, সমুদ্র নিরাপত্তার ঝুঁকি মোকাবেলা ও সমুদ্র অর্থনীতির উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে আশা করা যায়।

শুভেচ্ছা সফরের অংশ হিসেবে ভারতীয় জাহাজ দুটির কর্মকর্তা ও নৌসদস্যবৃন্দ সৌজন্য সাক্ষাতসহ বাংলাদেশ নৌবাহিনী আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। শুভেচ্ছা সফর শেষে আগামী ২৬ ও ২৭ মে ২০২২ তারিখ বঙ্গোপসাগরে অনুষ্ঠিতব্য যৌথ মহড়া ‘বঙ্গোসাগর’ এ অংশগ্রহণ শেষে জাহাজ দুটি ২৭ মে ২০২২ নিজ দেশে প্রত্যাবর্তন করবে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা সিটি কর্পোরেশনে ইজিবাইক নবায়ন কার্যক্রম শুরু

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।