সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা জানালেন খুলনা-৬ আসনের আঃ লীগ মনোনীত প্রার্থী মোঃ রশীদুজ্জামান | চ্যানেল খুলনা

বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা জানালেন খুলনা-৬ আসনের আঃ লীগ মনোনীত প্রার্থী মোঃ রশীদুজ্জামান

খুলনা-৬ ( পাইকগাছা-কয়রা) আসনে আঃ লীগ মনোনীত প্রার্থী মোঃ রশীদুজ্জামান দলীয় নেতা- কর্মীদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেছেন। মঙ্গলবার দুপুরে তিনি দলীয় নেতা-কর্মীদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াস্থ বঙ্গবন্ধুর সমাধীতে পুষ্পমাল্য অর্পণ করে ১ মিনিট নিরাবতা পালন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উন্নয়ন ধারা ও অসাম্প্রদায়িক চেতনার সমৃদ্ধ দেশ গঠনে নৌকা প্রতিকের বিজয়ের জন্য নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।

এ সময় আরোও উপস্থিত ছিলেন মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মোঃ সাইফুল্লাহ আল মামুন,কয়রা আঃ লীগের সভাপতি জি,এম মহসিন রেজা,সাধারন সম্পাদক নিশিথ রঞ্জন সানা,পাইকগাছা কমিটির সহ-সভাপতি সমীরন সাধু, সাধারন সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, ইউপি
চেয়ারম্যান ও আঃ লীগ নেতা কওসার আলী জোয়াদ্দার, কাজল কান্তি বিশ্বাস, শেখ জিয়াদুল ইসলাম জিয়া,শাওনেয়াজ শিকারী,সাবেক চেয়ারম্যান মনছুর আলী গাজী,আঃ মজিদ গোলদার, ইকবাল হোসেন খোকন, মিজানুর রহমান, বিভুতী ভূষন সানা, গোলাম রব্বানী,বজলুর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জনগণের দাবি না মানলে আট দফা এক দফায় পরিণত হতে পারে: শফিকুর রহমান

আসিফ মাহমুদ ও স্ত্রীর দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক

সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান

‘অপসংস্কৃতি আমাদের ঘাড়ে চেপে বসেছে’: শফিকুর রহমান

লংমার্চে হাজারো গাড়ি, ‘গাড়িগুলো কি পানিতে চলে?’: শামা ওবায়েদ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।