সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন বিএইচবিএফসি’র | চ্যানেল খুলনা

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন বিএইচবিএফসি’র

যথাযোগ্য মর্যাদা, আনন্দ, শ্রদ্ধা ও ভালবাসার মধ্যদিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)। ১৭ মার্চ পূর্বাহ্নে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ,এফসিএমএ এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. আফজাল করিম-এর নেতৃত্বে কর্পোরেশনের বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারী বিএইচবিএফসি’র সদর দফতরস্থ নিজস্ব বঙ্গবন্ধু প্যাভিলিয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরিচালনা পর্ষদের অন্যতম পরিচালক তপন কুমার ঘোষ এসময় উপস্থিত ছিলেন।

‘বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার/সকল শিশুর সমান অধিকার’ প্রতিপাদ্য সামনে রেখে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে দিনটি পালন করে বিএইচবিএফসি। প্রতিষ্ঠানটির কর্মসূচীর মধ্যে আরো ছিল: জাতীয় পতাকা উত্তোলন, ধানমন্ডিতে মুক্তিযুদ্ধ জাদুঘর সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিশেষ আলোচনা ও জাতির পিতার আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল। ড. সেলিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে আলোচনা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও, এদিন প্রতিষ্ঠানটির সদর দফতর ও গোপালগঞ্জ অফিস ভবন আলোকসজ্জিত করা হয়। সারাদেশে বিএইচবিএফসি’র মাঠ-কার্যালয়সমূহ কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি স্থানীয় প্রশাসন গৃহীত অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।