সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বঙ্গবন্ধু ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে নগর স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন কর্মসূচী পালন | চ্যানেল খুলনা

বঙ্গবন্ধু ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে নগর স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন কর্মসূচী পালন

১৭ মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাংগালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় প্রখ্যাত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাল্যকাল থেকেই তিনি ছিলেন নির্ভীক, দয়ালু এবং পরোপকারী। স্কুলে পড়ার সময়েই নেতৃত্বের গুণাবলি ফুটে ওঠে তাঁর মধ্যে। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন বাংলার অধিকার আদায়ের শেষ আশ্রয়স্থল। প্রখর স্মৃতিশক্তির অধিকারী ও দূরদৃষ্টিসম্পন্ন বঙ্গবন্ধুর সুদীর্ঘ রাজনৈতিক জীবনের মূল লক্ষ্য ছিল বাঙালি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করা। হাজার বছরের শ্রেষ্ঠ এ বাঙালি বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে নেতৃত্ব দেন। পরে একে একে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে মহানায়কের ভূমিকায় তিনি এদেশকে স্বাধীনতা এনে দিয়েছেন। সেই মহামানবের জন্মদিন উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগ বিভিন্ন কর্মসূচী পালন করেছে। কর্মসূচির মধ্যে; গতকাল (১৭ মার্চ) সকাল সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেছে। সকাল ৮টায় খুলনা বেতার কেন্দ্রে বঙ্গবন্ধু’র ভাস্কর্য্যে শ্রদ্ধা নিবেদন করেছে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগ। পরে সকাল ১১টায় মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এম.এ. নাসিম ও সাধারণ সম্পাদক এস.এম আসাদুজ্জামান রাসেলের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ শেষে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু’র জন্ম শতবার্ষিকীতে কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কেককাটা অনুষ্ঠানে খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি ও সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বিশেষ অতিথি ছিলেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন, মীর বরকত আলী, ড.সাঈদুর রহমান, শেখ মাসুমবিল্লাহ, মোঃ জিলহজ্জ হাওলাদার, মোঃ কামরুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর হোসেন, বুলবুল আহম্মেদ, মোস্তাফিজুর রহমান কামাল, আশরাফুল আলম বাবু, নজরুল ইসলাম নবী, ইসমাঈল হোসেন, আসাদুল ইসলাম সানি,  মারুফ চৌধুরী লেমন, মিটু দে, রাহাত আলী মোড়ল, মোঃ নাজমুল হক, সাকিব হাসান, কাজী ইউসুফ আলী মন্টু, মোঃ মোজাহার হোসেন মোজ, শরিফুল ইসলাম প্রিন্স, শাহ আলম, আমিরুল ইসলাম বাবু, জাকির হোসেন, এম. আসিফ সবুজ, রুপম তালুকদার, মারুফ চৌধুরী রিমন, তাপস চোদুরী, সোহানুর রহমান সোহাগ, হাবিবুর রহমান, শওকাত হাওলাদার, মোঃ হানিফ, শেখ সাহিদ, রফিক খান, নাইম দেওয়ান, মনিরুল ইসলাম, মোঃ রাজিব, রায়হান শিকদার, নাজমুল হাসান, শেখ রাজিব হাসান, সারমিন সুলতানা মিথিলা, আনন্দ সরকার, দিদারুল আলম, ফরহাদ হোসেন, গাজী আব্দুল্লাহ আল নোমান,  মোঃ পিয়াল, মোঃ জাহিদুল ইসলাম বাদশা, ফাহিদ হোসেইন  ঐশর্য, বায়োজিদ হোসেন, মোঃ নাসির, মোঃ রাসেল প্রমুখ;

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।