সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফ্রান্সের সাথে সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তি সই | চ্যানেল খুলনা

ফ্রান্সের সাথে সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তি সই

প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে ও যৌথ অংশীদারত্ব জোরদার করতে একটি সমঝোতা স্মারকে (ডিক্লারেশন অব ইনটেন্ট) সই করেছে সৌদি আরব ও ফ্রান্স। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ফরাসি সশস্ত্র বাহিনী ও ভেটেরানবিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে এই চুক্তি সই হয়।

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়। নিজ নিজ দেশের পক্ষে চুক্তিপত্রে সই করেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এবং ফরাসি সশস্ত্র বাহিনী ও ভেটেরানবিষয়ক মন্ত্রী ক্যাথরিন ভোত্রাঁ।

সৌদি সংবাদমাধ্যম সৌদি গ্যাজেট জানায়, দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিরক্ষা ব্যবস্থার যৌথ উন্নয়নই এই ঘোষণার মূল লক্ষ্য।

এ চুক্তির ফলে আধুনিক প্রযুক্তি ও সংশ্লিষ্ট প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার পাশাপাশি সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সামরিক প্রশিক্ষণ ও শিক্ষার ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময়ের নতুন সুযোগ তৈরি হবে।

উল্লেখ্য, সম্প্রতি তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে একটি ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি সই করে সৌদি আরব। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটি আক্রান্ত হলে তা সবার ওপর হামলা হিসেবে গণ্য হবে। এর আগে গত জুলাইয়ে সৌদি আরবের নেতৃত্বে ১৪টি দেশ মিলে একটি সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন করে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায় আদালত অবমাননার পিটিশন

ইসরাইলপন্থি প্রার্থীকে হারিয়ে মার্কিন কংগ্রেসে আয়েশা ওয়াহাব

বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য দিল্লি­ অপেক্ষা করছে: দীনেশ ত্রিবেদী

পর্তুগালে জনসমক্ষে মুখ ঢেকে রাখলে ৩ হাজার ইউরো পর্যন্ত জরিমানা

যুদ্ধের মধ্যেও তেল বিক্রিতে ৭৫০ কোটি ডলার আয় ইরানের

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।