সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফরিদপুরে স্ত্রীর হাতের কবজি কেটে দেওয়ায় স্বামীর যাবজ্জীবন | চ্যানেল খুলনা

ফরিদপুরে স্ত্রীর হাতের কবজি কেটে দেওয়ায় স্বামীর যাবজ্জীবন

ফরিদপুরে যৌতুক না দেওয়ায় ও মাদক সেবনে নিষেধ করায় স্ত্রীকে নির্যাতন করে হাতের কবজি কেটে দেওয়ার মামলায় স্বামী রনি মণ্ডলকে (৩১) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আসামির স্থাবর ও অস্থাবর সম্পদ বিক্রি করে তিন লাখ টাকা আদায় করে ভুক্তভোগীকে দেওয়ার জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দেন আদালতের বিচারক।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এই আদেশ দেন।

রনি মণ্ডল ফরিদপুর সদর উপজেলার চৌহাটা গ্রামের ছাদিক মণ্ডলের ছেলে। সাজা ঘোষণার পর তাঁকে পুলিশি পাহারায় কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর রাতে তিন বন্ধুকে বাসায় এনে মাদক সেবন করেন স্বামী রনি মণ্ডল। পরে বন্ধুদের নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান এবং রাত ২টায় ফিরে আসেন। এরপর ঘরে ঢুকে কৌশলে স্ত্রী সাদিয়ার দুই পা রশি দিয়ে বেঁধে ফেলেন। এ সময় তাঁর বাবাকে ফোন করে পাঁচ লাখ টাকা এনে দেওয়ার কথা বলেন। একপর্যায়ে চাপাতি দিয়ে কুপিয়ে সাদিয়ার ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলেন রনি। এ ঘটনায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) দীর্ঘদিন চিকিৎসা নিয়ে বাড়িতে ফেরেন সাদিয়া। এরপর ওই বছরের ৩০ অক্টোবর স্বামী ও শ্বশুরকে আসামি করে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন ভুক্তভোগী। পরে মামলাটি কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, এমন নৃশংস ঘটনায় মামলার ধারায় সর্বোচ্চ সাজা দিয়েছেন আদালত। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

নোয়াখালীতে কলেজশিক্ষকের লাশ মিলল পুকুরে

জাহাজে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়াটা খুবই মর্মান্তিক দুর্ঘটনা : অর্থমন্ত্রী

রিকশাচালকের ছেলের সুইডেনযাত্রায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

এসএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল বিভাগের মধ্যে শীর্ষে পিরোজপুর

মুন্সিগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক আটক

টেকনাফে চলন্ত বাসে ডাকাতি, বিকাশের ২ কর্মীকে কুপিয়ে ৫৭ লাখ টাকা ছিনতাই

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।