সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটে বাসের চাপায় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু | চ্যানেল খুলনা

ফকিরহাটে বাসের চাপায় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

বাগেরহাটের ফকিরহাটে মহাসড়ক পার হওয়ার সময় বাসের চাপায় মো: ছাহাদ (১১) নামের এক শিক্ষার্থী মারা গেছেন। খুলনা-ঢাকা মহাসড়কের উপজেলা বৈলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো: ছাহাদ উপজেলার বৈলতলী গ্রামের মো: জাহাঙ্গিরের ছেলে। ওই শিক্ষার্থী ফকিরহাট এল,পি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন। তার মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, বুধবার (১লা এপ্রিল) সকালে ছাহাদসহ তার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে বাসযোগে ঢাকা থেকে বাড়ি ফিরছিল। বৈলতলী এলাকায় এসে পৌছালে বাস থেকে নেমে রাস্তা পার হচ্ছিল ওই শিক্ষার্থী। এসময় অজ্ঞাত একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মো: ছাহাদ ঘটনাস্থলে মারা যান।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান হাওলাদার বলেন, দুর্ঘটনার বিষয়টি তিনি অবগত হয়েছে। কিভাবে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ৪ হাজার ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৪

ফুলকা পচা রোগে ফকিরহাটে মরছে মাছ, আতঙ্কে চাষিরা

ফকিরহাটে খামারিদের শিং মাছের পোনা ও উপকরণ বিতরণ

ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ

ফকিরহাটে ১৯৩ কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল প্রদান

ফকিরহাটে নারকেল গাছের চারাসহ প্রণোদনা পেল ৮০০ কৃষক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।