সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন | চ্যানেল খুলনা

ফকিরহাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

“প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে তুলে ধরে বাগেরহাটের ফকিরহাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও দিনব্যাপী প্রাণী প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে দশটায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্ত্বরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ উদ্বোধন শেষে স্টল পরিদর্শন করেন অতিথিরা। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সম্মানীত অতিথি ছিলেন খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মো. লুৎফর রহমান। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম, উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমান, কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম, পল্লী বিদ্যুতের ফকিরহাট জোনের ডিজিএম মুহম্মদ ফাকরুল ইসলাম প্রমূখ।

এসময় অতিথিবৃন্দ মেলার স্টল ও আগত বিভিন্ন খামারিদের পালন করা উন্নত জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, কবুতর ও দৃষ্টিনন্দন পাখি পরিদর্শন করেন।

দিনব্যাপী এ প্রাণী প্রর্দশনীতে ৩০টি স্টলে উপজেলার বিভিন্ন প্রান্তিক খামারিরা তাদের উন্নত জাতের গরু, মহিষ, ছাগলসহ বিভিন্ন গবাদি পশু ও গৃহপালিত প্রাণী প্রদর্শন করেছেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।