সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
প্রস্তাবিত বাজেট কৃষি ও ব্যবসাবান্ধব এবং যুগোপযোগী : খুলনা চেম্বার | চ্যানেল খুলনা

প্রস্তাবিত বাজেট কৃষি ও ব্যবসাবান্ধব এবং যুগোপযোগী : খুলনা চেম্বার

জাতীয় সংসদে ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য বাংলাদেশের ৫৫তম ও ইতিহাসের সর্ববৃহৎ ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এবারের বাজেটের মূল দর্শন “গণতান্ত্রিক মানবিক এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা”। এ বাজেট জনহিতকর, বাস্তবসম্মত, উন্নয়নমূখী, কৃষি ও ব্যবসাবান্ধব এবং যুগোপযোগী বলে মনে করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানায় এতদাঞ্চলের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
এ বাজেটে ব্যক্তি শ্রেণির আয়কর সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা এবং নারী ও বয়স্কদের আয়কর সীমা ৪ লাখ ২৫ হাজার টাকা করায়, ধান, চাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, ডাল, আদা, লবন, চিনি, ভোজ্যতেল, মাছ, মাংসসহ ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্য, আমদানি করা মসলা, খেজুর, শিশু খাদ্য তৈরির কাঁচামাল, চিকিৎসা সরঞ্জাম, কিডনি ডায়ালাইসিসের ফিল্টার, হার্টের রিং ও চোখের লেন্স, ক্যান্সার ও সাধারণ রোগের ঔষধের কাঁচামাল, দেশে উৎপাদিত হোম অ্যাপ্লায়েন্স, দেশীয় ভাবে তৈরি ও সংযোজিত ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, ৩০ ইঞ্চি পর্যন্ত মনিটর এবং স্মার্টফোন, মোবাইলের সিম কার্ড ও ই-সিম কার্ড, ইলেকট্রিক গাড়ি ও যন্ত্রাংশ, সার, বীজ, কীটনাশক ইত্যাদির দাম কমানোয় এবং ফ্রিল্যান্সার ও কন্টেন্ট ক্রিয়েটরদের ভ্যাট অব্যাহতি প্রদানসহ ফ্যামিলি ও কৃষক কার্ড কর্মসূচি প্রণয়ন করায় ব্যবসায়ী সমাজসহ সকল শ্রেণির মানুষের দৈনন্দিন জীবন-যাপনে এ বাজেট সুষম হয়েছে বলে মনে করে খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টি’র পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।