সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
প্রধান নির্বাচন কমিশনার খুলনায় আসছেন কাল | চ্যানেল খুলনা

প্রধান নির্বাচন কমিশনার খুলনায় আসছেন কাল

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিন দিনের সফরে আগামীকাল ২৫ জুলাই (শুক্রবার) খুলনা আসছেন।

তিনি শনিবার সকাল ১০টায় খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলনকক্ষে খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সকল অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

তিনি বিকেল সাড়ে তিনটায় খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশ কমিশনার, বিজিবি সেক্টর কমান্ডার, আনসার ও ভিডিপির উপ-মহাপরিচালক, র‌্যাব-৬ এর অধিনায়ক, কোস্টগার্ডের জোনাল কমান্ডার, কর্নেল জিএস, ডিজিএফআই, এনএসআই এর অতিরিক্ত পরিচালক, খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, খুলনা বিভাগের সকল জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং জেলা নির্বাচন কর্মকর্তাদের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।